আমেরিকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩

চলতি সপ্তাহে মেট্রো ডেট্রয়েটজুড়ে তাপমাত্রা থাকবে উষ্ণ

  • আপলোড সময় : ২১-০৪-২০২৫ ০১:১৬:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৫ ০১:১৬:৫২ অপরাহ্ন
চলতি সপ্তাহে মেট্রো ডেট্রয়েটজুড়ে তাপমাত্রা থাকবে উষ্ণ
ডেট্রয়েট, ২১ এপ্রিল : ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, এই সপ্তাহে মেট্রো ডেট্রয়েটজুড়ে আবহাওয়া থাকবে উষ্ণ এবং মনোরম। এনডব্লিউএসের রেকর্ড বলছে, সোমবার পারদ উঠে গেছে ৭০-এর কোঠায়। যা এই সময়কার গড় উচ্চ তাপমাত্রা ৬১ ডিগ্রির চেয়ে অনেক বেশি। ওয়েবসাইটে বলা হয়েছে, রাত ১০টা পর্যন্ত ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এনডব্লিউএস ডেট্রয়েট অফিস এক্স-এ পোস্ট করেছে যে মঙ্গলবার সকাল থেকে হুরন হ্রদ থেকে শক্তিশালী বাতাস প্রবাহিত হবে। মঙ্গলবারের পর যখন তাপমাত্রা ৬০-এর কোঠায় পৌঁছে যাবে, তখন ফের বাড়বে আঞ্চলিক তাপমাত্রা। হোয়াইট লেক টাউনশিপের এনডব্লিউএস অফিসের আবহাওয়াবিদ স্টিভেন ফ্রেইটাগ বলেন, 'শৈত্যপ্রবাহ অতিক্রম করছে, তাই আগামীকাল মঙ্গলবারে কিছুটা ঠান্ডা পড়লেও (সর্বোচ্চ ৬০-এর ঘরে), বুধবার থেকে আবার তাপমাত্রা বাড়বে।
জেট স্ট্রিমগুলি কানাডার দিকে সরে যাচ্ছে, তাই আমেরিকার উত্তরাঞ্চলে তাপমাত্রার কিছুটা ওঠানামা হচ্ছে।” এনডব্লিউএস জানিয়েছে, গত শুক্রবার  পারদ উঠেছিল ৮৩ ডিগ্রি পর্যন্ত, যা এই মাসের উষ্ণতম দিন ছিল। ফ্রেইটাগ জানান, এই মাসে এপ্রিল ২৮ তারিখই একমাত্র দিন হতে পারে যা এই তাপমাত্রার কাছাকাছি পৌঁছবে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তাপমাত্রা ৭০ ডিগ্রির ওপরে থাকবে এনডাব্লুএস এবং অ্যাকুওয়েদার উভয়ই পূর্বাভাস দিয়েছে। অ্যাকুওয়েদার জানিয়েছে, শুক্রবার ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ফ্রেইটাগ জানিয়েছে, এই এপ্রিলে স্বাভাবিকের চেয়ে ০.৭ ইঞ্চি বেশি বৃষ্টিপাত হয়েছে, মোট ২.৭৯ ইঞ্চি। এই সপ্তাহান্তে, তাপমাত্রা আবার কিছুটা কমে যাবে — দিনের বেলা থাকবে ৬০ ডিগ্রির ঘরে এবং রাতের তাপমাত্রা নামতে পারে ৪০-এর ঘরে, তবে থাকবে রোদেলা আকাশ।
Source : http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস

সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস