আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন

আটলান্টিক সিটিতে মসজিদ আল হেরার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০১:৪২:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০১:৪২:৪৯ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে মসজিদ আল হেরার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
আটলান্টিক সিটি, ২৩ এপ্রিল : গতকাল মঙ্গলবার রাতে নিউজার্সি রাজ‍্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশি আমেরিকানদের দ্বারা পরিচালিত ২৪২৬, আটলান্টিক এভিনিউতে অবস্থিত মসজিদ আল হেরার উদ্যোগে  “ঈদ পুনর্মিলনী”  অনুষ্ঠিত হয়েছে। “ঈদ পুনর্মিলনী” অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল সুহৃদ সমাবেশ,কথামালা, হামদ, নাত, ইসলামী সংগীত পরিবেশন।
মসজিদ আল হেরার সভাপতি ওবায়দুললাহ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম সোহাগ এর সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মওলানা আবুল কালাম। কথামালায় অংশ নেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা মসজিদ আল হেরার উন্নয়নে কমিউনিটির সবাইকে নিঃস্বার্থভাবে এগিয়ে আসার অনুরোধ জানান। 

অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করে আল হেরা ইসলামিক এডুকেশন সেন্টার এর ছাত্রছাত্রীরা ।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রবাসে বেড়ে ওঠা  শিশু- কিশোরদের অংশগ্রহনে বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠানে উপস্থিত সুধীজনরা প্রাণভরে উপভোগ করেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা

তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা