আমেরিকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা

নারায়ণগঞ্জবাসীর চুলা মিছিল হলো লাল কার্ড : মোমিন মেহেদী

  • আপলোড সময় : ১২-০৫-২০২৩ ০৭:৪১:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৩ ০৭:৪১:০৯ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জবাসীর চুলা মিছিল হলো লাল কার্ড : মোমিন মেহেদী
নারায়ণগঞ্জ, ১২ মে : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, নারায়ণগঞ্জবাসীর চুলা মিছিল হলো লাল কার্ড, এরপরও যদি দুর্নীতিবাজ তিতাস কর্তা আর জনপ্রতিনিধিরা  গ্যাস সংকট সমাধানে কোন উদ্যেগ না নেয় তাহলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে। গ্যাস সংকট সমাধানের দাবিতে নতুনধারা নারায়ণগঞ্জ মহানগর শাখার আয়োজনে অনুষ্ঠিত চুলা মিছিল ও সমাবেশে তিনি উপরোক্ত কথা বলেন। ১২ এপ্রিল সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে অতিথি ছিলেন নতুনধারার চেয়ারম্যানের অর্থনৈতিক উপদেষ্টা আলতাফ হোসেন রায়হান।
প্রধান বক্তা ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা। সংহতি প্রকাশ করেন দৈনিক ইয়াদ-এর সম্পাদক তোফাজ্জল হোসেন এবং সোনিয়া দেওয়ান প্রীতি। নারায়ণগঞ্জ মহানগর নতুনধারার সমন্বয়ক ডা. নূরজাহান নীরার সভাপতিত্বে ও মনির জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন নতুনধারা নারায়ণগঞ্জ মহানগর সদস্য আল আমিন বৈরাগী, মামুন রায়হান, ইকবাল হোসেন রোমেছ, জহিরুল ইসলাম প্রমুখ।
এসময় মোমিন মেহেদী বলেন, নারায়ণগঞ্জবাসীর গ্যাস সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ না নিলে কোটি কোটি টাকা খরচ করে নারায়ণগঞ্জে তিতাস গ্যাস অফিস পরিচালনা বন্ধ করার দাবিতে কর্মসূচি দেয়া হবে। এছাড়াও জ¦ালানি প্রতিমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান এবং নারায়ণগঞ্জ তিতাস গ্যাস কার্যালয় ঘেরাও কর্মসূচিরও হুশিয়ারি দেন নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদী।




 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মাধবপুরে সড়কের পাশে ৭ হাজারের বেশি তালবীজ রোপণ

মাধবপুরে সড়কের পাশে ৭ হাজারের বেশি তালবীজ রোপণ