আমেরিকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব

ওয়ারেনে পরিচ্ছন্নতা অভিযানে নজর কেড়েছেন বাংলাদেশি স্বেচ্ছাসেবকরা 

  • আপলোড সময় : ২৭-০৪-২০২৫ ১২:৫১:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৪-২০২৫ ১২:৫১:৩৬ পূর্বাহ্ন
ওয়ারেনে পরিচ্ছন্নতা অভিযানে নজর কেড়েছেন বাংলাদেশি স্বেচ্ছাসেবকরা 
ওয়ারেন, ২৭ এপ্রিল : পার্ক ক্লিনআপ ডে- উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে প্রশংসিত হলেন বাংলাদেশি কমিউনিটির সংগঠকরা। happy earth day উপলক্ষে আজ শনিবার সিটি অব ওয়ারেন পার্ক ক্লিনআপ ডে পালন করে। পার্কের পরিবেশ ও প্রকৃতির সৌন্দর্য রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। 

দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন, স্বেচ্ছাসেবক কর্মীরা ও পরিবেশবাদীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়। অন্য ভাষাভাষী মানুষের পাশাপাশি এই কর্সূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন বাংলাদেশি বিভিন্ন সংগঠনের তরুণেরা। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর  ১২ টা পযর্ন্ত পার্কের আবর্জনা পরিস্কার করেন তারা। ওয়ারেন সিটি স্কয়ার পার্ক পরিষ্কার করে বাংলাদেশ অ্যাসোসিয়েশ অব মিশিগান-বামের সদস্যরা। হলমিছ পার্কের অভিযানে পরিচালনা করেন কাউন্সিলর প্রার্থী কবির আহমেদসহ বেশ কয়েকজন শিক্ষার্থী। 

এদিকে সিটি কাউন্সিলর প্রার্থী সাব্বির খানসহ বিভিন্ন পার্কের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে বেশ কয়েকটি বাংলাদেশি সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্ত অংশ নেন। এর আগে সকালে ওয়ারেন সিটি হলে মেয়র লরি স্টোন পরিচ্ছন্নতা অভিযানের উপকরণ বিতরণ উদ্বোধন করেন। এসময় বক্তব্য রাখেন ওয়াটারশেড প্রোগ্রাম কো-অর্ডিনেটর প্রণয়ী কাপালি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম ‘ফিরিয়ে  নেওয়ার’ দাবি বিজেপি এমপির

নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম ‘ফিরিয়ে  নেওয়ার’ দাবি বিজেপি এমপির