আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি

যশোরে কবিতা পাঠ ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১২-০৫-২০২৩ ০৭:৪২:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৩ ০৭:৪২:১০ পূর্বাহ্ন
যশোরে কবিতা পাঠ ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
যশোর, ১২ মে : যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদে আয়োজনে ইনস্টিটিউট নাট্যকলা সংসদে গতকাল সকাল ১০টায় ১১তম মাসিক সাহিত্য আড্ডা, কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কবি অধ্যক্ষ ডক্টর শাহনাজ পারভীনের সভাপতিত্বে কবি ও গীতিকার শরিফুল আলমের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রখ্যাত চিকিৎসক কবি, ডাক্তার আবুল কালাম আজাদ লিটু।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্বজনাব বিশিষ্ট কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা কবি আমিরুল ইসলাম রন্টু, বীর মুক্তিযোদ্ধা শিক্ষা বোর্ড যশোর সাবেক সচিব জনাব আব্দুল খালেক, নাট্যকলা সংসদের নবনির্বাচিত বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব নাট্য পরিচালক, আব্দুর রহমান কিনা। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী কবি ও গবেষক গল্পকার জি এম মুছা। উক্ত অনুষ্ঠানে সভাপতির স্বাগত ভাষণের পর প্রধান অতিথি নবনির্বাচিত ডাঃ আবুল কালাম আজাদ লিটু ও নাট্য ব্যক্তিত্ব আব্দুর রহমান কিনাকে ফুল ও বই দিয়ে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো
হয়। 
অনুষ্ঠানের কবিতা পাঠে অংশ গ্রহণ করেন, সংগঠনের সভাপতি অধ্যক্ষ ডক্টর শাহনাজ পারভীন, কবি আমিরুল ইসলাম রন্টু, কবি জি এম মুছা, কবি শরিফুল আলম , কবি এডভোকেট মাহমুদা খানম, কবি এম এ কাসেম অমিয়, কবি গল্পকার অরুণ বর্মন,  কবি গীতিকার রাজপথিক, কবি সাংবাদিক প্রাবন্ধিক কাজী নুর, কবি ও গবেষক শহিদুজ্জামান মিলন, কবি রেজাউল করিম রোমেল, চারণ কবি বাবুল আহমেদ তরফদার, কবি সঞ্জয় নন্দী প্রমূখ। অনুষ্ঠানে পঠিত কবিতা নিয়ে আলোচনা করেন আলোচক কবি এড জি এম মূছা।
পরিশেষে বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র বাংলা সাহিত্যের দিকপাল বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি নজরুল ইসলাম সম্পর্কে প্রধান অতিথি, সংগঠনের সভাপতি ও অন্যান্য অতিথিবৃন্দ বিভিন্ন দিক তুলে ধরে জ্ঞানগর্ভ আলোচনা করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স