আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত

সেন্ট ক্লেয়ার শোরসে আই-৯৪ এ গুলি বিনিময়

  • আপলোড সময় : ২৭-০৪-২০২৫ ০১:৩৩:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৪-২০২৫ ০২:৪৭:৫১ পূর্বাহ্ন
সেন্ট ক্লেয়ার শোরসে আই-৯৪ এ গুলি বিনিময়
সেন্ট ক্লেয়ার শোরস, ২৭ এপ্রিল : মিশিগান স্টেট পুলিশ শনিবার দুপুরে সেন্ট ক্লেয়ার শোরস শহরের ইস্টবাউন্ড আই-৯৪ হাইওয়ের ১০ মাইল রোডের কাছে দুই গাড়ির মধ্যে গুলি বিনিময়ের একটি ঘটনা তদন্ত করছে।
পুলিশ জানিয়েছে, বিকাল ৫টা পর্যন্ত ঐ ফ্রিওয়ের অংশটি বন্ধ ছিল। অপরাধের স্থান প্রায় এক মাইলের বেশি এলাকা জুড়ে বিস্তৃত। এমএসপি’র ফার্স্ট লেফটেন্যান্ট মাইক শ বলেন, "ডিটেকটিভরা বর্তমানে এই গুলি চালানোর কারণ এবং দুই গাড়ির মধ্যে সম্পর্ক খুঁজে বের করার চেষ্টা করছেন। এটি একটি বিশাল তদন্ত এলাকা।
তদন্তে দেখা গেছে, একটি কালো চেভ্রোলেট ম্যালিবু এবং একটি সিলভার গাড়ির চালকরা আই-৯৪ চলাচলের সময় একে অপরের দিকে গুলি ছুঁড়ছিলেন। পুলিশ সিলভার রঙের গাড়ির মডেল বা ব্র্যান্ড প্রকাশ করেনি।
চেভ্রোলেট গাড়ির চালক পরে একটি জিএমসি আকাডিয়াকে পিছন থেকে ধাক্কা দেন, আর রুপালি গাড়ির চালক পূর্বদিকে চলে যান।
চেভ্রোলেট এবং জিএমসি দুই গাড়ির চালকই ডান দিকের শোল্ডারে যান। চেভ্রোলেটের এক যাত্রী একটি পিস্তল নিয়ে সড়কের পাশের উঁচু জায়গায় গিয়ে ছুঁড়ে ফেলেন এবং পরে গাড়িতে ফিরে আসেন। পুলিশ পরে ওই ৯ এমএম গ্লক ১৯ পিস্তলটি উদ্ধার করে, যার সাথে একটি "সুইচ" যুক্ত ছিল। সেন্ট ক্লেয়ার শোরস ইএমএস দুইজন চেভ্রোলেট যাত্রীকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। অন্য কোনো আঘাতের খবর পাওয়া যায়নি।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা

সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা