আমেরিকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মাধবপুরে কুন্ডু মেলায় ছুরিকাঘাতে একজন নিহত

  • আপলোড সময় : ২৭-০৪-২০২৫ ১১:০৬:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৪-২০২৫ ১১:০৬:১২ পূর্বাহ্ন
মাধবপুরে কুন্ডু মেলায় ছুরিকাঘাতে একজন নিহত
মাধবপুর, (হবিগঞ্জ) ২৭ এপ্রিল : উপজেলায় বিষ্ণুপুর এলাকায় কুন্ডু মেলায় পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে হোসেন মিয়া (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে কুন্ডু মেলা এলাকায় এ ঘটনা ঘটে। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বছর ওই দিনে সনাতন ধর্মাবলম্বীরা পূন্যস্থানে স্থান করতে আসে। এ উপলক্ষ্যে স্থানীয়দের উদ্যোগে মেলা বসে। বিকাল সাড়ে ৩ টার দিকে  বিষ্ণুপুর গ্রামের রজব আলী ও জহির আলীর লোকজনের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে একে অপরকে ধাওয়া করে। এ সময়
চৌমুহনী ইউনিয়নের তিনগাঁও গ্রামের মৃত আতর আলীর ছেলে হোসেন মিয়ার ডান পায়ের উরুতে ছুরিকাঘাত করা হয়। অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পর কতর্ব্যরত চিকিৎসক ডাঃ তারেকুজ্জামান তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় রজব আলীও আহত হওয়ার খবর পাওয়া গেছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন