আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি

মাধবপুরে আওয়ামীলীগ সেক্রেটারি আতিক গ্রেফতার

  • আপলোড সময় : ২৮-০৪-২০২৫ ১২:৪৩:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৫ ১২:৪৩:১২ অপরাহ্ন
মাধবপুরে আওয়ামীলীগ সেক্রেটারি আতিক গ্রেফতার
মাধবপুর, (হবিগঞ্জ) : উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আন্দিউড়া ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমানকে আটক করেছে মাধবপুর থানা পুলিশ। সোমবার (২৮ এপ্রিল)  দুপুরে উপজেলা পরিষদের সমন্বয় সভায় যোগদান করতে গেলে পুলিশ তাকে উপজেলা পরিষদের সামনে থেকে আটক করে। এসময় সমন্বয় সভায় যোগদান করতে আসা আওয়ামী লীগ সমর্থক তিন চেয়ারম্যান পালিয়ে যেতে সক্ষম হন। আতিকুর রহমানকে আটকের সংবাদে মাধবপুরে বিএনপি তাৎক্ষণিক আনন্দ মিছিল করেছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুলাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে বলেন, বৈষমবিরোধী আন্দোলনের সময় আওয়ামীলীগ নেতা চেয়ারম্যান আতিকের নেতৃত্বে ভাংচুর, অগ্নিসংযোগ,মারামারি সহ বিভিন্ন অপরাধ সংঘটিত হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তাকে চুনারুঘাট থানার একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। ওসি জানান,আতিকুর রহমানকে হবিগঞ্জ বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি

মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি