আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি
রবীন্দ্র জয়ন্তী উদযাপনের সিদ্ধান্ত

শিব মন্দিরে ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ০১:৪৭:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ০১:৪৭:১৩ পূর্বাহ্ন
শিব মন্দিরে ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত
ওয়ারন, ২৯ এপ্রিল : গত রোববার বিকেলে শিব মন্দির টেম্পল অব জয়ের ম্যানেজিং কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মন্দিরের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
বিকাল ৭টায় মন্দিরের চিপ কো-অর্ডিনেটর রতন হালদারের সভাপতিত্বে এবং সৌরভ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মন্দিরের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট চিকিৎসক ও দার্শনিক ড. দেবাশীষ মৃধা, চিনু  মৃধা, মন্দিরের প্রিস্ট পূর্নেন্দু চক্রবর্তী অপু, অজিত দাশ, স্বদেশ রঞ্জন সরকার, কমলেন্দু পাল, হীরালাল কপালী, চিন্ময় আচার্য্য, প্রশান্ত দাশ, রাহুল দাশ, রাজর্ষি চৌধুরী গৌরভ প্রমুখ। 
সভায় বার্ষিক বনভোজন, ধর্মীয় অনুষ্ঠানগুলোর সময়সূচী নির্ধারণ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ভক্তদের মন্দিরের সাথে আরো গভীরভাবে সংশ্লিষ্ট করার জন্য নতুন উদ্যোগ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও সভায় টিকেটের বিনিময়ে রবীন্দ্র জয়ন্তী উৎসব আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। এই উৎসবে কানাডা থেকে আগত অতিথি শিল্পীদের অংশগ্রহণে মঞ্চস্থ হবে বিশেষ নৃত্যনাট্য ।
সভা শেষে মন্দির কর্তৃপক্ষ সকল ভক্ত ও স্থানীয় কমিউনিটির সদস্যদের সহযোগিতা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে সকল কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স