আমেরিকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা

কানাডায় মারা যাওয়া মেধাবী শিক্ষার্থীর মরদেহ দেশে ফিরেছে

  • আপলোড সময় : ১২-০৫-২০২৩ ০৭:৪৪:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৩ ০৭:৪৪:২৫ পূর্বাহ্ন
কানাডায় মারা যাওয়া মেধাবী শিক্ষার্থীর মরদেহ দেশে ফিরেছে
মাধবপুর, (হবিগঞ্জ) ১২ মে : কানাডায় মৃত বাংলাদেশী শিক্ষার্থী ইয়াসিন মোহাম্মদ খান ফাহিমের ( ২৬) মরদেহ ১৭দিন পর  মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামে পৌছলে এক হৃদয়বিদায়  দৃশ্যের অবতারণা হয়। মেধাবী এই তরুনের মৃত‍্যুতে পুরো গ্রাম জুড়ে শোকে স্তদ্ধ।শুক্রবার ভোর রাতে শাহজালাল আন্তর্জাতিক  বিমানবন্দরে ফাহিমের কফিন বন্দি মরদেহ  স্বজনরা গ্রহন করেন। সকাল ১১টার দিকে ফাহিমের লাশবাহী অ্যাম্বুলেন্স গ্রামে পৌঁছলে গ্রামের শত শত মানুষ তাকে এক নজর দেখতে ও শেষ বিদায় জানাতে ভীড় করে। স্বজনদের  আহাজারিতে এক হৃদয়বিদায়ক দৃশ্যের অবতারণা হয়। 
উচ্চ শিক্ষার জন‍্য আন্দিউড়া গ্রামের জসিম উদ্দিন খানের ছেলে ইয়াসিন মোহাম্মাদ খান ফাহিম স্বপ্নের কানাডায় যান। সেখানে মন্ট্রিলে অবস্থান করেন। ২৩ এপ্রিল  থেকে  ফাহিমের সঙ্গে যোগাযোগ  করতে পারছিলেন না স্বজনরা। পরে কানাডায় অবস্থানরত ফাহিমের বন্ধু  আরিফুলের সঙ্গে যোগাযোগ  করে এব‍্যাপারে খোজ খবর নিতে অনুরোধ  করেন। ২৬এপ্রিল আরিফুল তার বাসায় গিয়ে ভিতর দিয়ে দরজা আটকা দেখতে পান। ডাকাডাকির পর কোন সারা শব্দ  না পেয়ে মন্ট্রিল পুলিশ কে খবর দেন। পরে  পুলিশ এসে ভেতর থেকে ফাহিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য মর্গে নিয়ে যান। ময়নাতদন্তের পর বাংলাদেশের নাগরিক হওয়ার কারনে মরদেহ হিমঘরে রাখা হয়।
তিন বছর আগে উচ্চ শিক্ষার জন‍্য  ইয়াসিন মোহাম্মদ খান ফাহিম কানাডার মন্ট্রিল বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। মন্ট্রিল ডাউন টাউনের একটি এপার্টমেন্টে তিনি থাকতেন। ফাহিম মারা যাওয়ার খবর নিশ্চিত  হয়ে তার পরিবার মরদেহ দেশে ফিরিয়ে  আনতে সরকারের কাছে আবেদন করেন। প্রক্রিয়া শেষ করে শুক্রবার ভোর রাতে দেশের মাটিতে ফিরে আনা হয়। শুক্রবারই ফাহিম কে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার

দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার