আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে

বৈশাখের রঙে রঙিন আটলান্টিক সিটি 

  • আপলোড সময় : ০১-০৫-২০২৫ ০১:৫৯:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৫ ০১:৫৯:৫৭ পূর্বাহ্ন
বৈশাখের রঙে রঙিন আটলান্টিক সিটি 
আটলান্টিক সিটি, ১ মে : নিউ জার্সি স্টেটের আটলান্টিক সিটিতে গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে বাংলা ‘নববর্ষ বরণ’ উৎসব। এসি ডাকটাউন এর উদ্যোগে ওইদিন বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত স্টকটন বিশ্ববিদ্যালয়ের নোয়েস আর্ট গ্যারেজে অনুষ্ঠিত “নববর্ষ বরণ” অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল সংগীত, নৃত্য, আবৃত্তি ও বৈশাখী মেলা।
সারা সোলায়মান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বৈশাখী শুভেচ্ছা জানান, নোয়েস আর্ট গ‍্যারেজ এর নির্বাহী পরিচালক মাইকেল কাগনো,বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, মিসেস সোলায়মান প্রমুখ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জয়ন্ত সিনহা ও আসিফ আনোয়ার।

উল্লেখ‍্য,আটলান্টিক সিটির সাংস্কৃতিক বৈচিত্র্যের স্বীকৃতি হিসেবে এবং এই সিটিতে  বসবাসরত বিভিন্ন কমিউনিটির মধ্যে সম্প্রীতি দৃঢ় করার লক্ষ্যে গত ১৬ এপ্রিল, বুধবার বিকেলে অনুষ্ঠিত সিটি কাউন্সিলের সভায় পহেলা বৈশাখকে বাংলা নববর্ষ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় এবারের “নববর্ষ বরণ” অনুষ্ঠানটি পেয়েছিল ভিন্ন এক মাত্রা। বাংলা সংস্কৃতির রূপ, রস ও বৈচিত্র্যের নান্দনিক উপস্থাপনায় বৈশাখের রঙে রঙিন হয়ে উঠেছিল আটলান্টিক সিটি।
তাকডুম তাকডুম বাজে বাংলাদেশের ঢোল- এই গানের সুরে প্রবাসীরা হয়ে পড়েছিল নষ্টালজিক। তারা সংগীত ও নৃত্যের ছন্দে পালন করেছে তাদের প্রাণের উৎসব বাংলা নববর্ষ, যা পরম আরাধ্য ও চরম প্রাপ্তির বৈকুণ্ঠময় অনুভবের স্মারক হয়ে থাকল।

আয়োজকদের কথায়, এই উদ্‌যাপনের মূল উদ্দেশ্য বৃহত্তর প্রবাসী সম্প্রদায়ের মধ্যে বাংলা সংস্কৃতির প্রকৃত বার্তা পৌঁছে দেওয়া, যাতে করে তারা তা অন্তরে ধারণ করে বেঁচে থাকতে পারে। প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের মনোজগতে বাংলা সংস্কৃতি যাতে চির জাগরুক থাকে সেই লক্ষ্যেই ছিল তাদের এই প্রয়াস। ‘নববর্ষ বরণ’ অনুষ্ঠানে বাংলার সমৃদ্ধ সংস্কৃতির নান্দনিক পরিবেশনা মন কেড়েছে এদেশের মূলধারার লোকজনদের, তাইতো তাদের কণ্ঠে ধ্বনিত হয়েছে বাংগালি সংস্কৃতির জয়গান। ‘নববর্ষ বরণ’ অনুষ্ঠানে  বাংলার হরেক পদের মুখরোচক খাবার খেয়ে তৃপ্তির ঢেঁকুর তুলতে দেখা গেছে মূলধারার অনেককে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন

মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন