আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

রূপগঞ্জের নুরুন্নেছা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন হেলেন কান্তি বড়ুয়া

  • আপলোড সময় : ০২-০৫-২০২৫ ০২:১১:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৫-২০২৫ ০২:১১:২৯ পূর্বাহ্ন
রূপগঞ্জের নুরুন্নেছা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন হেলেন কান্তি বড়ুয়া
নারায়ণগঞ্জ, ২ মে : জেলার রূপগঞ্জের ঐতিহ্যবাহী নুরুন্নেছা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেছেন অধ্যাপক হেলেন কান্তি বড়ুয়া। শিক্ষামন্ত্রণালয়ের বিধি মোতাবেক গভর্নিং বডির ১৮ তম সভার ২নং সিদ্ধান্তের প্রেক্ষিতে রূপগঞ্জের ঐতিহ্যবাহী নুরুন্নেছা কলেজের  ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেন তিনি।  
গত ২৮ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গভর্ণিং বডির সভাপতি সাইফুল ইসলাম তাঁর হাতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের নিয়োগ পত্র তুলে দেন। গত ৩০ এপ্রিল কলেজ ও স্কুল শাখার  শিক্ষকমন্ডলীদের সাথে মিটিং করে আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত বিদায়ী অধ্যক্ষ আমির হোসেন, কলেজ কো-অর্ডিনেটর মিজানুর রহমান, সিনিয়র প্রভাষক রফিকুল ইসলাম হাজারী, অর্থনীতি বিষয়ের প্রভাষক আরিফুল ইসলাম, গভর্নিং বডির সদস্য সাবিকুন্নাহার সহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে  কলেজের  অধ্যক্ষের  কার্যালয়ে কলেজের প্রয়োজনীয় ডকুমেন্টস ও চাবি ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক হেলেন কান্তি বড়ুয়ার নিকট হস্তান্তর করেন। 
হেলেন কান্তি বড়ুয়া ১৯৯৮ সনে সরকারের বিধিবিধানের আলোকে অত্র কলেজে প্রভাষক পদে  যোগদান করেন। এমপিও ভুক্তির (সরকারি  বেতন ভাতা) পর থেকে  চাকরির আট বছর পূর্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের বিধি মোতাবেক তিনি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি অর্জন করে সরকারিভাবে বেতন স্কেল ষষ্ঠ গ্রেড এ উন্নীত হন। পর্যায়ক্রমে বিভিন্ন ধাপ অতিক্রম করে উপাধ্যক্ষ পদমর্যদা সমমানে প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) একাডেমিক কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন। নতুন দায়িত্বভার গ্রহণ করে মি.বড়ুয়া কলেজের প্রতিষ্ঠাতা মরহুম  আলহাজ্ব হুমায়ুন কবির মিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং প্রতিষ্ঠাতা অধ্যক্ষ পুলিন বিহারী বড়ুয়ার আত্মার সদগতি  কামনা করে নির্বাণ সুখ প্রার্থনা করেন। প্রতিষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য তিনি সকলের  সহযোগিতা প্রার্থনা করেছেন। এছাড়াও প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারী প্রত্যেকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনে তাঁকে সহযোগিতা করে শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ