আমেরিকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস

আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট ১১ মে

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৫ ১২:৫৯:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৫ ০১:৫৩:১৪ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট ১১ মে
আটলান্টিক সিটি, ৪ মে : নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আগামী ১১ মে, রোববার সকাল ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত সিটির ৫৪৫ , নর্থ আলবেনি এভিনিউতে অবস্থিত বদর ফিল্ডে এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে । 
ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে এক হাজার ডলার ও রানার্স আপ দল পাবে পাঁচশত ডলার। ক্রিকেট টুর্নামেন্ট সফল করার লক্ষ্যে ফরহাদ সিদ্দিক,রাহিন তাই, শাহীন, শাহেদ, মুন্না প্রমুখ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এই ক্রিকেট টুর্নামেন্টে আটলান্টিক সিটি ও পার্শ্ববর্তী  শহরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের উপস্থিত থেকে ক্রিকেট খেলা উপভোগ করার জন্য আহবান জনিয়েছেন বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান ও সাধারন সম্পাদক সোহেল আহমেদ, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা। 
তাঁরা এক বিবৃতিতে বলেন, খেলাধুলা দেহ ও মনকে প্রফুল্ল রাখে। তরুণ প্রজন্মকে যদি খেলাধুলা ও সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করানো যায় তাহলে কমিউনিটির জন্য ভালো । এতে করে নতুন নেতৃত্ব ও বাংলাদেশি সংস্কৃতির চর্চা হবে, আমাদের কমিউনিটিতে দক্ষ সেবক তৈরি হবে। আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের সংবাদে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কমিউনিটির সেবায় অনুদান দিলেন আটলান্টিক সিটির মেয়র

কমিউনিটির সেবায় অনুদান দিলেন আটলান্টিক সিটির মেয়র