আমেরিকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস

নিউজার্সি রাজ্যের গভর্নর প্রার্থী স্টিভেন ফুলপকে ভাগবত গীতা উপহার 

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৫ ০১:০৩:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৫ ০১:০৩:৫৭ পূর্বাহ্ন
নিউজার্সি রাজ্যের গভর্নর প্রার্থী স্টিভেন ফুলপকে ভাগবত গীতা উপহার 
নিউজার্সি, ৪ মে : নিউ জার্সি রাজ্যে আগামী ১০ জুন, ২০২৫, মঙ্গলবার অনুষ্ঠিতব্য প্রাইমারি নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে রাজ্যের গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী জার্সি সিটির মেয়র স্টিভেন ফুলপকে পবিত্র ভাগবত গীতা উপহার হিসাবে প্রদান করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে আটলান্টিক সিটির একটি ভেন্যুতে অনুষ্ঠিত “মিট অ্যান্ড গ্রিট” অনুষ্ঠান শেষে আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য লেখক-সাংবাদিক সুব্রত চৌধুরী কৃষ্ণভক্তদের পক্ষ থেকে স্টিভেন ফুলপ এর হাতে পবিত্র ভাগবত গীতা উপহার হিসাবে তুলে দেন । সুব্রত চৌধুরী পবিত্র ভাগবত গীতার মাহাত্ম্য  স্টিভেন ফুলপ এর কাছে তুলে ধরেন এবং তিনি তা বেশ আগ্রহ সহকারে শোনেন। পবিত্র ভাগবত গীতার মাহাত্ম্য জেনে তিনি বেশ প্রাণিত হন।
পবিত্র ভাগবত গীতা উপহারস্বরূপ পেয়ে স্টিভেন ফুলপ খুব খুশি হন। তিনি ভাগবত গীতা উপহারস্বরূপ প্রদানের জন্য সুব্রত চৌধুরীকে আন্তরিক ধন্যবাদ জানান।
আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র এর উদ্যোগে তাঁর বাসভবনে আয়োজিত “মিট অ্যান্ড গ্রিট” অনুষ্ঠানে আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ যোগ দেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন

বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন