আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত

মাধবপুরে সেনাবাহিনীর হাতে চাইনিজ কুড়াল সহ দুই ডাকাত আটক

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৫ ১২:২৯:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৫ ১২:৪১:২২ অপরাহ্ন
মাধবপুরে সেনাবাহিনীর হাতে চাইনিজ কুড়াল সহ দুই ডাকাত আটক
মাধবপুর, (হবিগঞ্জ) ৪ মে : মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে চাইনিজ কুড়ালসহ  জাহাঙ্গীর মিয়া (২০) ও শিমুল মিয়া (১৯) নামে  দুই ডাকাতকে আটক করেছে সেনা সদস্যরা।
রোববার ভোর রাত  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  ঢাকা সিলেট  মহাসড়কের  মাধবপুর উপজেলার হরিতলা নামক স্থানে  থেকে মাধবপুর আর্মি ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে একটি টহল দল তাদের আটক করে। উপজেলার শিবজয় গ্রামের চান্দু মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া একই উপজেলার হরিতলা গ্রামের শফিক মিয়ার ছেলে শিমুল মিয়া সহ
কয়েক জন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন খবর পেয়ে সেনা টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে চাইনিজ কুড়াল সহ  আটক করে মাধবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর  করে । 
মাধবপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আটককৃতদের ডাকাতি প্রস্তুতি মামলা গ্রেফতার দেখিয়ে আদালতের সোপর্দ করা হয়। এদের  নামে মাধবপুর থানায় ডাকাতি এবং হত্যার চেষ্টা  মামলা সহ একাধিক মামলা রয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা

তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা