আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন
স্বর্গীয় মা ও শ্বশুর-শাশুড়ীর আত্মার শান্তি কামনায় অজিত দাশ পরিবারের মহৎ উদ্যোগ

মিশিগানের শিব মন্দিরে গীতা পাঠ ও নাম সংকীর্তন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৫ ১০:৫৫:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৫ ১০:৫৫:৩৪ অপরাহ্ন
মিশিগানের শিব মন্দিরে গীতা পাঠ ও নাম সংকীর্তন অনুষ্ঠিত
ওয়ারেন, ৪ মে : আজ রোববার মিশিগানের শিব মন্দিরে এক গভীর ভক্তিময় পরিবেশে গীতা পাঠ ও নাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে। এই মহৎ আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন অজিত দাশ ও তার পরিবার। তাঁরা এই পুণ্য কর্ম তাঁদের স্বর্গীয় মা কাদম্বিনি বালা দাশ এবং অজিত দাশের স্বর্গীয় শ্বশুর সুশীল কুন্ডু এবং শাশুড়ী অমিয় বালা কুন্ডুর আত্মার চিরশান্তি কামনায় উৎসর্গ করেছেন।

অনুষ্ঠানটি শুরু হয় মন্দির প্রাঙ্গণে ভক্তদের সমবেত প্রার্থনার মাধ্যমে। এরপর ধারাবাহিকভাবে পাঠ করা হয় শ্রীমদ্ভগবদগীতার পবিত্র শ্লোক, যেখানে জীবনের ধর্ম, কর্তব্য ও মোক্ষের বার্তা প্রতিফলিত হয়। গীতা পাঠের পরপরই শুরু হয় নাম সংকীর্তন, যেখানে ভক্তরা একসাথে উচ্চারণ করেন ভগবান শ্রীকৃষ্ণের নাম — "হরে রাম হরে কৃষ্ণ" ধ্বনিতে মুখরিত হয় মন্দির প্রাঙ্গন। পুরো অনুষ্ঠান জুড়ে বিরাজ করছিল এক আত্মিক প্রশান্তি ও গাম্ভীর্যপূর্ণ পরিবেশ। পরিশেষে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এই মহৎ আয়োজনে অংশগ্রহণকারী সকল ভক্তবৃন্দের প্রতি আয়োজক পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা

তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা