আমেরিকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা

লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের চক্ষু শিবির ও সেবা কর্মসূচি

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৫ ১২:৫০:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৫ ১২:৫০:৪৩ পূর্বাহ্ন
লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের চক্ষু শিবির ও সেবা কর্মসূচি
চট্টগ্রাম. ৫ মে : আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে রবিবার ৪ মে চট্টগ্রামের সীতাকুণ্ড ফেদাইনগরস্থ কালা মিঞা চৌধুরী বাড়ির লুৎফা-জামাল নুরানি হাফিজিয়া এতিমখানা প্রাঙ্গণে চক্ষু শিবির ডায়াবেটিস টেস্ট, ব্লাড গ্রুপিং সহ বিভিন্ন সেবা কর্মসূচিতে প্রায় চার শতাধিক রোগীর সেবা প্রদান করা হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর ১ম ভাইস জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন একেএম. শওকত হাসান খান, সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. মেজবাহ উদ্দিন।  ক্লাব সেক্রেটারী লায়ন উজ্জল কান্তি বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ নুরুল আকবর কাজল, লায়ন মো. হাবিবুর রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজনের পৃষ্ঠপোষক, এতিমখানার প্রতিষ্ঠাতা লায়ন জিয়া উদ্দিন চৌধুরী। সার্বিক সহযোগিতায় ছিলেন চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চিকিৎসক, কর্মকর্তাবৃন্দ, লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের লিও হোসেন মো: ইমরান নিকসন, লিও তাওহীদ হাসান রিহাব, লিও ফাতিন মানসিব, লিও অক্ষয় ধর এবং এতিমখানার প্রমূখ শিক্ষকবৃন্দ। 
প্রধান অতিথি লায়ন মো. কামরুজ্জামান লিটন বলেন, লায়ন্স ইন্টারন্যাশনাল বিশ্বের কম ভাগ্যবান মানুষকে বিভিন্নভাবে সহায়তার মাধ্যমে সৌভাগ্যবানের কাতার উন্নতি করতে নিরলসভাবে কাজ করে চলেছে। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন।   
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আমেরিকায় আজ হ্যালোইন, ভৌতিক সাজে উৎসবের আমেজ

আমেরিকায় আজ হ্যালোইন, ভৌতিক সাজে উৎসবের আমেজ