আমেরিকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক
আরাকান আর্মি নিয়ে নিরাপত্তা উপদেষ্টা

আমরা যার সঙ্গে ইচ্ছা দেখা করব, কে কী বলল যায়-আসে না

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ০১:১৪:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ০১:১৪:১০ অপরাহ্ন
আমরা যার সঙ্গে ইচ্ছা দেখা করব, কে কী বলল যায়-আসে না
ঢাকা, ৬ মে (ঢাকা পোস্ট) : মিয়ানমারের রাখাইন রাজ্যের জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের যোগাযোগ নিয়ে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, আমাদের স্বার্থে আমরা যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে দেখা করব। কে কী বলল যায়-আসে না। মঙ্গলবার (৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন নিরাপত্তা উপদেষ্টা।
খলিলুর রহমান বলেন, আমরা সার্বভৌম রাষ্ট্র। আমাদের স্বার্থে আমরা যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে দেখা করব। কে কী বলল যায়-আসে না। আমরা একটা স্বাধীন পররাষ্ট্রনীতি প্রণয়ন করেছি এবং সেটা বাস্তবায়ন করছি। মিয়ানমার আরাকান আর্মিকে একটা সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে দেখে কিন্তু তারাও কথা বলছে। তারা যুদ্ধবিরতির কথা বলছে।
কেন আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের যোগাযোগ প্রয়োজন তা তুলে ধরে নিরাপত্তা উপদেষ্টা বলেন, আমাদের সীমান্তের ওপারে এখন নিয়ন্ত্রণ আরাকান আর্মির। এটা তো আমাদের সীমান্ত এবং এটা আমাদের সার্বভৌম সীমান্ত। এই সীমান্ত আমাকে ম্যানেজ করতে হবে, রক্ষা করতে হবে, শান্তিপূর্ণভাবে রক্ষা করতে হবে। এটা একটা ক্রসবর্ডার। এজন্য ওপারে যেই থাক তার সঙ্গে আমরা যোগাযোগ রাখব। তাপমা‌দো (‌মিয়ানমার সেনাবা‌হিনী) যদি ওই পাশে আসে আসুক। তাদের সঙ্গে আগে আমাদের যোগাযোগ ছিল। তারা পুনঃপ্রতিষ্ঠা করুক, আমরা তাদের সঙ্গেও যোগাযোগ করব।
আরাকান আর্মির সঙ্গে সরকারের যোগাযোগের বিষয়টি প্রকাশ্যে আসার পর এপ্রিলে জেনারেল মিন অং হ্লায়িংয়ের সরকার ঢাকায় কূটনৈতিক পত্র দিয়ে প্রতিবাদ জানিয়েছে। সেই চিঠিতে জান্তা সরকার ‘অসন্তোষ’ প্রকাশ করেছে। তবে এখন অবধি বাংলাদেশ সরকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।
আরাকান আর্মির সঙ্গে সরকারের যোগাযোগ বিপরীতমুখী কিনা-এমন প্রশ্নে খলিলুর রহমান বলেন, ওপারে সীমান্তে আরাকান আর্মি আছে। তার সঙ্গেতো আমার কাজ করতেই হবে, তাই না?
জান্তা সরকারের সঙ্গেও সরকার যোগাযোগ আছে জানিয়ে নিরাপত্তা উপদেষ্টা বলেন, মিয়ানমার সরকারের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। রোহিঙ্গাদের ব্যাপারে যোগাযোগ আছে। একটা সমস্যার সমাধান করতে হলে সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। তা না হলে এটা আপনি সমাধান করতে পারবেন না।
মানবিক করিডর নিয়ে এক প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, শেষ অবধি আমরা দেখব সব পক্ষ রাজি কিনা। রাজি হলেই যে আমরা মানবিক সাহায্য দেব তেমন কোনো কথা নেই। কারণ, আমাদের অন্যান্য বিষয় আছে…।
তিনি আরও বলেন, আরাকানের যে নতুন কর্তৃপক্ষ তৈরি হয়েছে সেখানে আমরা রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব চাই। আমরা চাই, সেখানে রোহিঙ্গা যারা আছেন তাদের ওপর যেন কোনো অত্যাচার না হয়। তাদের বিরুদ্ধে যেন বৈষম্যমূলক আচরণ করা না হয়। তারা যেন আবার দলে দলে বাংলাদেশে না আসে। জাতিগত নিধন কোনো অবস্থাতেই আমরা মানব না। এটা আমাদের রেড লাইন।
গত দেড় বছরে এক লাখ ১৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছেন। তাদের বসবাসের জন্য ঘর বরাদ্দ চেয়ে বাংলাদেশকে চিঠি দিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর)। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে নিরাপত্তা উপদেষ্টা বলেন, আগেও যারা এসেছেন তারা আমাদের বন কেটে ঘরবাড়ি করেছে। এটা আমাদের পরিবেশগত প্রভাব পড়েছে।
নতুন করে যেসব রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করতে চায় তাদের মানবিক কারণে বাংলাদেশ আশ্রয় দেবে কিনা-জানতে চাইলে খলিলুর রহমান বলেন, আমরা চেষ্টা করছি যাতে আর রোহিঙ্গারা না আসে। আর এই কথাটাটি আমরা তাদের (আরাকান আর্মিকে) জানিয়েছি। আমরা জাতিসংঘের মাধ্যমে যে কথাগুলো তাদের জানিয়েছি, আরাকান নতুন যে প্রশাসন তৈরি করছে তার সব স্তরে আমরা রোহিঙ্গাদের দেখতে চাই।
‘যদি সেটা তারা না করে এটা হবে জাতিগত নিধন, যেটা কোনোভাবে সমর্থনযোগ্য নয়। এই কাজটি যদি তারা না করে তাদের সঙ্গে আমাদের কথাবার্তা চালিয়ে যাওয়া খুব মুশকিল হবে। এটা আরাকান আর্মির জন্য একটা টেস্ট।’ বলেন নিরাপত্তা উপদেষ্টা।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার