আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা
ভারত-পাকিস্তান সংঘাত

সারা দেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় পুলিশ সদর দপ্তরের নির্দেশ

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৫ ১২:৩৬:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৫ ১২:৩৬:৪১ অপরাহ্ন
সারা দেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় পুলিশ সদর দপ্তরের নির্দেশ
ঢাকা, ৮ মে : ভারত-পাকিস্তান যুদ্ধাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর যেন কোনো দুষ্কৃতকারীরা হামলা করতে না পারে সে লক্ষ্যে পুলিশের সব ইউনিটকে নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দফতর। বৃহস্পতিবার (৮ মে) পুলিশ সদরদফতরের অপারেশন শাখা থেকে এই নির্দেশনার একটি চিঠি পুলিশের সকল ইউনিট ও জেলা এবং থানাগুলোতে দেওয়া হয়েছে।
আইজিপির পক্ষে সই করেন পুলিশ সদরদফতরের অপারেশন শাখার অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) শাহজাদা মো. আসাদুজ্জামান।
চিঠিতে বলা হয়, সীমান্ত এলাকায় কোন দুষ্কৃতকারী যাতে কোনও প্রকার উসকানিমূলক আচরণ বা অস্থিশীলতা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে।
চিঠিতে আরও বলা হয়েছে, সারাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের জীবন ও সম্পদের ওপর কোনো দুষ্কৃতকারী যেন হামলা, আক্রমণ বা ভাঙচুর করতে না পারে, সেদিকে সতর্ক নজর রাখতে হবে। উসকানিমূলক আচরণ বা অস্থিরতা সৃষ্টির মাধ্যমে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানো প্রতিরোধে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার কথাও উল্লেখ করা হয়েছে।
এছাড়া মোবাইল, ইন্টারনেটসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে গুজব বা প্রোপাগান্ডা ছড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সেদিকে সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য