আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

ওরলান্ডোতে বাংলাদেশ সোসাইটির পহেলা বৈশাখ পালিত 

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৫ ১২:৫১:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৫ ১২:৫১:৫০ পূর্বাহ্ন
ওরলান্ডোতে বাংলাদেশ সোসাইটির পহেলা বৈশাখ পালিত 
ওরলান্ডো, (ফ্লোরিডা) ৯ মে : বাংলাদেশ সোসাইটি অব সেন্ট্রাল ফ্লোরিডার আয়োজনে গত ৩ মে শনিবার সেন্ট্রাল ফ্লোরিডার ওরলান্ডোর আপনা ইভেন্ট প্লাজায় বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে। আপনা ইভেন্ট প্লাজায় ভেতর ও বাহিরে বৈশাখের সাজে সাজিয়ে তুলা হয়।
অসাধারণ রংতুলি, আলপনা, দেশীয় বৈশাখের উপকরন দিয়ে সাজিয়ে তুলেন বিশিষ্ট চারুশিল্পী স্নিগ্ধা খান লিপি। আপনা ইভেন্ট সেন্টারের বাহিরে ১৬ টি ভেন্ডার এর উপস্থিতি বৈশাখের আয়োজনে বাড়তি আকর্ষন ছিল। চারকল জাইকা রেস্টুরেন্ট এর স্টলে ছিল পান্তা  ইলিশ এর আয়েজন।
মাত্র ১৫ ডলারে অনেকেই পান্তা  ইলিশ কিনে খান চারকল জাইকা থেকে। ছিল ৬ টি রকমারী খাবারের দোকান ও ৯ টি নানা পন্যের স্টোর। বাংলাদেশ সোসাইটি বাচ্চাদের জন্য ফ্রী  ফেইসপেইন্টিং ও ফ্রি কারেক্টার বেলুন এর আয়োজন করে।
বৈশাখের আয়োজনে ছিল বাচ্চাদের যেমন খুশি তেমন সাজ। নাচ, গান, কবিতায় জমে উঠে সোসাইটির বৈশাখের আয়োজন। রাত বাড়তে থাকে লোকারণ্য পরিনত হয়ে উঠে আপনা প্লাজা।
আয়োজনে সোসাইটির রোমেল হোসেন, ইউনুস হোসেন, শাহিদুল ইসলাম সাহেদ, শহিদুল ইসলাম বাবু, রিফাত তালুকদার, মইনুল হোসেন,  সামসুদ তোহা, রকিবুল  হাসান আলম , লিপি, তোফায়েল আহমদ, মনির সহ অনেকেই জড়িত ছিলেন। একটি চমৎকার গোছালো অনুষ্ঠান সবার ব্যাপক প্রশংসা কুড়ায়।
রাত ৮ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত ছিল সবচেয়ে বেশী উপস্থিতি। আপনা ইভেন্ট সেন্টারের ভেতর ও বাহিরের সব জয়গায় প্রবাসীরা ছিলেন বৈশাখের আমেজে। বৈশাখের স্টেজে অনেকে ছবি তুলতে ব্যস্ত সময় কাটান। সন্ধ্যায় একটি বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠানস্থল পদক্ষিন করে। নিউইয়র্ক থেকে আগত শিল্পী রোকসানা মির্জা ও প্রেমা রহমান পুরো ২ ঘন্টা জনপ্রিয় গান পরিবেশন করে জমিয়ে রাখেন। খাবারের স্টল গুলোতে ছিল ফুচকা, চটপটি, নানান রকমারী পিঠা, ইলিশ, বিরিয়ানি কেনার উপচে পড়া ভীড়।
রাফলে ড্র তে ৬৫ ও ৫৫ ইঞ্চি টিভি লাভ করেন সামস ইউ শোভন ও সৈয়দ মিলু।  তৃতীয় পুরস্কার সুটকেস সেট লাভ করেন মেলবর্নের সাজ্জাদ  হোসেন।
সোসাইটির সভাপতি রোমেল হোসেন বলেন, আমাদের চেষ্টার ত্রুটি ছিল না  বৈশাখের অনুষ্ঠানে যা যা প্রয়োজন তা করার চেষ্টা করা হয়েছে। রোমেল হোসেন আরো জানান, আগামী বছর আরও বড় আকারের আয়োজন হবে।
সোসাইটির সাধারণ সম্পাদক ইউনুস হোসেন বলেন, সোসাইটির সিরিয়াস কিছু সদস্য অনেক সময় ডোনেট করেছেন, এই ইউনিক অনুষ্ঠানটা সফল করতে। আশা করি সবাই উপভোগ করছেন।
সেসাইটির রিফাত আহমদ বলেন, আমাদের চেষ্টার কমতি ছিল না। আগামীতে আরও বড় আকারের অনুষ্টান হবে।
সোসাইটির শহিদুল ইসলাম বাবু বলেন, প্রতি বছর মানুষ বাড়ছে, আমাদেরও অনেক কিছু সংযোজন করতে হয়েছে। সবার অংশ গ্রহণে তা পুর্নতা পায়।
 বাংলাদেশ সোসাইটির ট্রেজারার শাহিদুল ইসলাম সাহেদ বলেন, অনেকেই সহযোগিতা করেছেন। আমরা সবার সম্মিলিত চেষ্টায় একটি নান্দনিক বৈশাখের আয়োজন করলান। এরকম অনুষ্ঠান সফল করা সবাই সহযোগিতা না করলে অসম্ভব।
১৬ টি ভেন্ডর ছিলেন অনুষ্টানে। চমৎকার একটি বৈশাখের আমেজ ছিল। অনেকেই ইলিশ মাছ ও পান্তা আনন্দের সাথে উপভোগ করেন।পরিবেশনে ভিন্নতা ছিল। সব গুলো ভেন্ডরকে ভাল বিক্রি করতে দেখা যায়। সেন্ট্রাল ফ্লোরিডার সব গুলো সংগঠনের উপস্থিতি ছিল বৈশাখের অনুষ্টানে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০