আমেরিকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩

বেঙ্গল ক্লাব অব আটলান্টিক সিটির বর্ষবরণ উৎসব ২৮ মে

  • আপলোড সময় : ১০-০৫-২০২৫ ০২:৫৭:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৫ ০২:৫৭:৪২ পূর্বাহ্ন
বেঙ্গল ক্লাব অব আটলান্টিক সিটির বর্ষবরণ উৎসব ২৮ মে
আটলান্টিক সিটি, ১০ মে : নিউ জার্সি রাজ্যের বেঙ্গল ক্লাব অব আটলান্টিক সিটির উদ্যোগে আগামী ২৮ মে, বুধবার বাংলা ‘বর্ষবরণ উৎসব’ আয়োজনের ব্যাপক প্রস্তুতি চলছে।
বেঙ্গল ক্লাব অব আটলান্টিক সিটির উদ্যোগে ওইদিন বিকেল ছয়টা থেকে রাত  এগারোটা পর্যন্ত এগ হারবার টাউনশিপ এর ৭০০৪ রিজ এভিনিউস্থ হলি ট্রিনিটি গির্জার মিলনায়তনে ওইদিন বিকেল ছয়টা থেকে রাত  এগারোটা পর্যন্ত অনুষ্ঠিতব্য “বর্ষবরণ উৎসব” অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে থাকছে কথামালা, সংগীত, নৃত্য, আবৃত্তি , র‍্যাফেল ড্র ও  মেলা।
মেলায় বাংলার ঐতিহ্যবাহী চারুকারু, খাবার-দাবার, বুটিক, পোশাক-পরিচ্ছদ, গয়নাসহ নানারকম দেশীয় পণ্যের সমাহার থাকবে। এছাড়া প্রবাসে ভিন্ন সংস্কৃতিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু-কিশোররা যাতে আবহমান বাংলার ঐতিহ্যবাহী কৃষ্টি-সংস্কৃতি অন্তরে ধারণ করে লালনপালন করতে পারে তারই প্রয়াসে শিশু-কিশোরদের অংশগ্রহণে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বেঙ্গল ক্লাব অব আটলান্টিক সিটির সভাপতি রানা কবির ও সাধারণ সম্পাদক কাজল বাড়ৈ  “বর্ষবরণ উৎসব” অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপকভাবে অংশগ্রহণের মাধ্যমে এই অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তোলার জন্য অনুরোধ জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স