আমেরিকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৫০ বছর পূর্তিতে ইপসিলান্তিতে জমকালো এয়ার শো শুরু ১৭ জুলাই লিভোনিয়ায় অস্ত্রধারী বাড়ির মালিক পুলিশের গুলিতে নিহত ডেট্রয়েটে গাড়ির ধাক্কায় দুই পথচারী নিহত মিশিগানজুড়ে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং মিশিগানে ১৭ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত

শিব মন্দিরে মা দিবসে সন্তানের শ্রদ্ধা ও ভালোবাসা

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০১:০৯:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০২:১৭:৩৯ অপরাহ্ন
শিব মন্দিরে মা দিবসে সন্তানের শ্রদ্ধা ও ভালোবাসা

ওয়ারেন, ১২ মে : গতকাল রোববার মা দিবস উপলক্ষে নগরীর শিব মন্দির টেম্পল অব জয়ে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বিশেষ দিনে মায়েদের সম্মান জানাতে কেক কাটা, পিলো পাসিং খেলা ও গান পরিবেশনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই সন্তানরা তাদের মায়েদের হাতে ফুল তুলে দিয়ে ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে।

মা দিবস উদযাপনের অন্যতম আকর্ষণ ছিল ‘পিলো পাসিং’ খেলা। এই খেলায় গান থামানোর সঙ্গে সঙ্গে যাঁর হাতে বালিশ থাকত, তিনি নিয়ম অনুযায়ী আউট হয়ে যান। এবং খেলাটি শেষ পর্যন্ত একজন বিজয়ী নির্বাচন করার জন্য চলতে থাকে। খেলাটি এক পর্যায়ে বেশ রোমাঞ্চকর হয়ে ওঠে, এবং সবশেষে ২ জনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর  সপর্নঅ চৌধুরী বিজয়ী হন। এই মজার খেলা অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে আনন্দের পরিবেশ তৈরি করে এবং মা দিবসের আনন্দকে আরও স্মরণীয় করে তোলে।

অনুষ্ঠানে ‘মা’কে উৎসর্গ করে গান পরিবেশন করেন শিব মন্দিরের কণ্ঠশিল্পী পৃথা দেব। তিনি গেয়েছেন তিনটি আবেগঘন গান, যার মধ্যে ছিল “আমি খুঁজেছি তোমায় মাগো ওই আকাশের তারায় তারায়, চাঁদের জোছনায়” — যা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়। গানগুলোর সুর ও কথা অনুষ্ঠানে এক আবেগময় পরিবেশ তৈরি করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি শিব মন্দিরের প্রতিষ্ঠাতা ড, দেবাষীষ মৃধা বলেন, “মা শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি অনুভব, তিনি আশ্রয়। আজকের দিনটি আমরা তাঁকে কেন্দ্র করেই উৎসর্গ করেছি।” আজকের অনুষ্ঠানটি খুবই হৃদয়ছোঁয়া। সন্তানদের কাছ থেকে এমন ভালোবাসা পাওয়া সত্যিই আশীর্বাদ। তাঁরা আমাদের জীবনের প্রেরণা। আমরা চাই এই ভালোবাসা শুধু একদিন নয়, প্রতিদিন বজায় থাকুক।” অনুষ্ঠানের শেষে সবাই মিলে একসাথে কেক কাটেন। 

এই আয়োজনটির উদ্যোগে ছিল শিব মন্দিরের ইয়ুথ ফোরাম, যারা মা দিবসের এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে তুলতে পরিকল্পনা ও পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে।



নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষই জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রাকৃতিক রক্ষাকবচ: ড. জহিরুল হক

বৃক্ষই জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রাকৃতিক রক্ষাকবচ: ড. জহিরুল হক