আমেরিকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত

শিব মন্দিরে স্বর্গীয় সারদা বালা পালের আত্মার শান্তি কামনায় গীতা পাঠ ও সংকীর্তন

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ০১:০৩:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ০১:০৩:০৫ পূর্বাহ্ন
শিব মন্দিরে স্বর্গীয় সারদা বালা পালের আত্মার  শান্তি কামনায় গীতা পাঠ ও সংকীর্তন
ওয়ারেন, ১৩ মে : শিব মন্দিরের একনিষ্ঠ ভক্ত বেনু পালের সদ্য প্রয়াত স্বর্গীয় মা সারদা বালা পালের আত্মার শান্তি কামনায় গত রোববার দুপুরে গীতা পাঠ ও নাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে। 
দুপুর ২টায়  গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। মন্দিরের একাধিক ভক্ত একত্রে শ্রীমদ্ভগবদগীতার বিভিন্ন শ্লোক পাঠ করেন। শাস্ত্রমতে, গীতার শ্লোক পাঠে পরলোকগত আত্মার চিরশান্তি ও সদগতি লাভ হয়। এজন্য ভক্তরা গভীর ভক্তি ও মনোযোগসহকারে শ্লোক পাঠে অংশগ্রহণ করেন, যাতে প্রয়াত আত্মার মুক্তি ও কল্যাণ সাধিত হয়। এই পাঠের মাধ্যমে একদিকে যেমন আত্মার প্রতি শ্রদ্ধা জানানো হয়, অন্যদিকে উপস্থিত ভক্তদের মাঝেও আত্মিক শান্তি ও চেতনার জাগরণ ঘটে।
গীতা পাঠ শেষে  ভক্তরা সমবেত কণ্ঠে 'হরে রাম হরে কৃষ্ণ' নাম সংকীর্তনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের পর অংশগ্রহণকারী সকল ভক্তদের জন্য রকমারি সুস্বাদু প্রসাদের আয়োজন করা হয়। এতে ছিল ডাল, লাবড়া, ছানার তরকরি, ডালের বড়া দিয়ে বেগুনের তরকারি, আলুবাজি, দই মিষ্টি সহ নানা নিরামিষ পদ, যা ভক্তরা ভক্তিভরে গ্রহণ করেন।
শিব মন্দিরের  প্রধান প্রিস্ট পূর্নেন্দু চক্রবর্তী অপু  বলেন, আমাদের মন্দির শুধু পূজার স্থান নয়, এটি আমাদের একে অপরের পাশে দাঁড়ানোর স্থানও। স্বর্গীয় মা-এর আত্মার শান্তি কামনায় আমরা সকলে একত্রে প্রার্থনা করেছি, এটাই আমাদের সমাজের সৌন্দর্য। এই অনুষ্ঠানটি ছিল একাধারে স্মরণ, শ্রদ্ধা, ও আত্মিক বন্ধনের এক অপূর্ব উদাহরণ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল

আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল