আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত

অসম্প্রদায়িক বাংলাদেশে জাতিকে বিভক্ত করার কোন সুযোগ নেই -ইমদাদ 

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ০১:৩৭:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ০১:৩৭:২৬ অপরাহ্ন
অসম্প্রদায়িক বাংলাদেশে জাতিকে বিভক্ত করার কোন সুযোগ নেই -ইমদাদ 
সিলেট, ১৩ মে : রাজপুত্র সিদ্ধার্থের জন্ম, বুদ্ধত্বলাভ ও মহাপরিনির্বাণ-এই ত্রি-স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। এই পূণ্যময় অনুষ্ঠানকে কেন্দ্র করে দুটি পাতা একটি কুঁড়ির পূণ্যভূমি সিলেটে গত ১১ মে ২৫৬৯ বুদ্ধবর্ষ বরণ যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে দিনব্যাপী বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চল'র উদ্যোগে পালিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম পর্বের বিশ্বশান্তি কামনায় মঙ্গল সুত্র পাঠ, সমবেত প্রার্থনা, বুদ্ধ পুজা ও ধর্মদেশনা।
সন্ধ্যায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের আয়োজনে তৃতীয় পর্বে কেক কেটে বুদ্ধের ২৫৬৯ জন্ম বর্ষ উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর উপদেষ্টা ও বুদ্ধ পূর্ণিমার উদযাপন পরিষদ এর আহবায়ক তপন কান্তি বড়ুয়া মান্না, উদযাপন পরিষদ এর যুগ্ম আহবায়ক অংশু মারমা, সচিব অধ্যাপক বরন চৌধুরী,উপদেষ্ঠা সাধন কুমার চাকমা, সহ সভাপতি শিমুল মুৎসুদ্দী, সাংগঠনিক সম্পাদক পলাশ বড়ুয়া, অর্থ সম্পাদক সেবু বড়ুয়া প্রমুখ।
এসময় ইমদাদ হোসেন চৌধুরী  বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে অসম্প্রদায়িক সমাজ, দেশ ও রাষ্ট্র গড়বো। এখানে বিভক্তির কোন সুযোগ নেই। এদেশে বসবাসরত সমস্ত মানুষ আমরা বাংলাদেশী। ধর্ম যার যার রাষ্ট্র সবার এই পরিষ্কার কথাটি আমরা সবার কাছে মেসেজ দিতে চাই-এদেশ সবার আমরা সবাই মিলে এদেশ গড়বো।
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের প্রতিষ্ঠাতা সভাপতি উৎফল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের রাউজান উপজেলাধীন পশ্চিম আধার মানিক সার্বজনীন সম্বোধি বিহারের অধ্যক্ষ, অগ্রসার বৌদ্ধ অনাথালয় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ভদন্ত সুপ্রিয়ানন্দ থের এবং মধ্যম আধার মানিক সার্বজনীন লুম্বিনী বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত শরনানন্দ ভিক্ষু। 
এসময় আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর উপদেষ্টা ও বুদ্ধ পূর্ণিমার উদযাপন পরিষদ এর আহবায়ক তপন কান্তি বড়ুয়া মান্না, পরিষদ এর সভাপতি লিটন বড়ুয়া, সহ সভাপতি শিমুল মুৎসুদ্দী, সাংগঠনিক সম্পাদক পলাশ বড়ুয়া, অর্থ সম্পাদক সেবু বড়ুয়া প্রমুখ। এর আগে দিনব্যাপী আয়োজনে প্রথম পর্বে জগতের সকল প্রানীর সুখ কামনায় ধর্মদেশনা ও সমবেত প্রার্থনা ও দ্বিতীয় পর্বে বিশ্ব শান্তি কামনায় শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা

সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা