আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

সিলেটে জমে উঠেছে ‎ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন 

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০২:৩১:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০২:৩১:২৭ পূর্বাহ্ন
সিলেটে জমে উঠেছে ‎ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন 
সিলেট, ১৫ মে : ‎বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে মিডিয়া পাড়ায় দেখা দিয়েছে উৎসাহ উদ্দিপনা। সিলেটের দৈনিক ও জাতীয় পত্রিকায় কর্মরত ফটো সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন। এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির এই নির্বাচনকে ঘিরে প্রতিটি পত্রিকার অফিসে চলছে নির্বাচনী আমেজ। ফটো সাংবাদিকদের নির্বাচন উপলক্ষে প্রার্থীদের নিয়ে পত্রিকা অফিসের নিউজের টেবিলে চলছে আলাপ-আলোচনা। সারাদিন ব্যস্ত থাকার পর বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পত্রিকায় সংবাদ প্রকাশের জন্য কাজ করেন সাংবাদিকরা। কিবোর্ড দিয়ে কম্পিউটারে কম্পোজ করছেন আর চায়ের কাপে চুমু দিয়ে চা পান করছেন। তার মধ্যে প্রার্থীরা গিয়ে হাজির হচ্ছেন পত্রিকা অফিসে, সবার কাছ থেকে নিচ্ছেন দোয়া।
মনোনয়ন সংগ্রহের পর থেকেই বসে নেই প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত চালিয়ে যাচ্ছেন প্রচারণা। ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৭) আগামী ১৭ মে অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রার্থীদের প্রচারণায় জমে উঠেছে নির্বাচনী আমেজ। ভোটারদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। প্রার্থীদের পাশাপাশি ভোটাররাও বসে নেই। পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ভোটাররাও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রার্থীরা ভোটারদের কাছ থেকে বিজয়ী হওয়ার জন্য দোয়া চেয়ে নিচ্ছেন। সাংবাদিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। মধুবন মার্কেটের চতুর্থ তলায় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের অফিস ও জিন্দাবাজার সহির প্লাজায় অনন্যা নেটে বিকেল থেকে প্রার্থী ও ভোটারদের মিলন মেলা বসছে প্রতিদিন। নির্বাচনকে ঘিরে জমছে আড্ডা। দল বেঁধে চায়ের আড্ডা ও ছবি তোলা হচ্ছে প্রার্থী ও ভোটারদের নিয়ে। 
আগামী ১৭ মে শনিবার দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে নগরীর লামাবাজারস্থ লাবিস্থা হোটেলের হলরুমে ২০২৫-২০২৭ সনের নির্বাচনের ভোট গ্রহণ দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‎নির্বাচনে ভোটাররা তাদের মূল্যবান ভোট প্রদান করবেন।
নির্বাচন কমিশনারের দায়িত্বপালন করবেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম ও সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।
‎এবারের নির্বাচনে ৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪ জন প্রার্থী। এর মধ্যে সভাপতি পদে ২ জন, তারা হলেন- মো. দুলাল হোসেন ও নাজমুল কবির পাভেল। সহ-সভাপতি পদে ৪ জন প্রতিদ্বন্দিতা করছেন। তারা হলেন- শাহ মো. কয়েছ আহমদ, হুমায়ুন কবির লিটন, মো. নুরুল ইসলাম ও শেখ আব্দুল মজিদ। সাধারণ সম্পাদক পদে ২জন প্রার্থীর মধ্যে রয়েছেন- আশকার ইবনে আমিন লস্কক রাব্বী ও মো. নুরুল ইসলাম। সহ-সাধারণ সম্পাদক পদে এসএম রফিকুল ইসলাম সুজন। কোষাধ্যক্ষ পদে ২জন। তারা হলেন- মো. শাহীন আহমদ ও জাবেদ আহমদ। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আনোয়ার হোসেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রেজা রুবেল। নির্বাহী সদস্য পদে আজমল আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 
৮টি পদের মধ্যে ৪ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন- সহ-সাধারণ সম্পাদক পদে এসএম রফিকুল ইসলাম সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রেজা রুবেল এবং নির্বাহী সদস্য পদে আজমল আলী। বাকী ৪টি পদে প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০