আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার পেলেন সাংবাদিক সোহেল

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০২:৩৪:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০২:৩৪:০৮ পূর্বাহ্ন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার পেলেন সাংবাদিক সোহেল
সিলেট, ১৫ মে : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য, সিলেটের প্রথম নিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট ডটকম এর নিজস্ব আলোকচিত্রী ও এনটিভি ইউরোপ এর ভিডিও জার্নালিষ্ট মো. সোহেল আহমদের গৃহনির্মাণের জন্য আর্থিক সহায়তা এবং তার প্রতিবন্ধী কন্যাকে হুইল চেয়ার উপহার দেয়া হয়েছে। আর্থিক সহায়তা ও উপহার হস্তান্তর করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্ঠা ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার এম.এ সালাম। বুধবার ১৪ মে দুপুরে সিলেট প্রেসক্লাবে এই সহায়তা হস্তান্তর করা হয়।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্ঠা ব্যারিস্টার এম এ সালাম বলেন, তারেক রহমান সবসময় নিপীড়িত নির্যাতিত অসহায় মানুষের পাশে দাঁড়ান। দেশের যে প্রান্তে কোন অসহায় মানুষের সংবাদ পান সেখানেই তার সহযোগিতা পৌছে দেন। বিশেষ করে ৫ আগস্টের পর ছাত্র জনতার গণআন্দোলনে যারা নিহত কিংবা আহত হয়েছেন তাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন তারেক রহমান। একইসাথে গণমাধ্যম ও সাংবাদিকদের জন্যও তারেক রহমানের সহযোগিতা অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে সিলেটের সাংবাদিক সোহেলের জন্য তারেক রহমানের এই উপহার প্রদান করা হয়েছে। বিএনপির সব সময় গণমাধ্যম ও সাংবাদিকদের পাশে রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি খালেদ আহমদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সাবেক সিনিয়র সহসভাপতি এনামুল হক জুবের, সাবেক সহ সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, সাবেক সিনিয়র সহ সভাপতি আমজাদ হোসাইন, সিনিয়র সাংবাদিক আব্দুল মালিক জাকা, দৈনিক জৈন্তা বার্তা সম্পাদক ফারুক আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা মাসুদ আহমদ মুমিত, ক্লাব সদস্য চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, নাজমুল কবির পাবেল, দুলাল হোসেন, দৈনিক ইনকিলাব এর ব্যুরো প্রধান ফয়সল আমীন, দৈনিক নিউ নেশন এর ব্যুরো প্রধান শফিক আহমদ শফি, দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমদ, সিলেট জেলা যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদুল করিম নুহেল, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনহার আহমদ মারনুস, ছাত্রদল নেতা আবিদ নুর প্রমুখ।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা

সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা