আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

এটিএম ভেঙে টাকা চুরি, হোটেল রুমে সেলফি তুলে ধরা খেলো দুই চোর

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ০১:৪৯:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ০১:৪৯:৪৭ পূর্বাহ্ন
এটিএম ভেঙে টাকা চুরি, হোটেল রুমে সেলফি তুলে ধরা খেলো দুই চোর
চুরির নগদ অর্থ হাতে সেলফিতে পোজ : স্যামুয়েল ফবস ও জোনাথন ওয়াকার/FBI

সাগিনা, ১৬ মে  : টেক্সাসের দুই ব্যক্তি মিশিগানের সাগিনাও শহরে একটি এটিএম মেশিনে অনধিকার প্রবেশ করে প্রায় ৮৮,৯০০ ডলার চুরি করেন এবং পরে একটি মোটেল কক্ষে সেই নগদ টাকাগুলো নিয়ে সেলফি তোলেন, এমনটাই বলা হয়েছে ফেডারেল আদালতের নথিতে।
বে সিটির মিশিগানের পূর্বাঞ্চলীয় জেলা আদালতে গত সপ্তাহে দায়ের করা এফবিআই এজেন্টদের অভিযোগ অনুসারে, অভিযুক্ত স্যামুয়েল ফবস জুনিয়র এবং জননাথন ওয়াকার ২০২৪ সালের ১২ মে ভোররাতে ইউনাইটেড ফিনান্সিয়াল ক্রেডিট ইউনিয়নের এটিএম ভেঙে নগদ অর্থ নিয়ে যান। এফবিআই এজেন্টদের মতে, তারা একটি ট্রাক ও ভারী চেইনের মাধ্যমে এটিএম ভাঙার পর এর অভ্যন্তরীণ অংশ খুলে টাকা বের করেন। পরে তারা একটি হোটেল কক্ষে সেই টাকা নিয়ে ছবি তোলেন। পরে সেই সেলফি তদন্তকারীদের হাতে এসে পৌঁছায়। এফবিআইয়ের দায়ের করা অভিযোগে বলা হয়, চুরি হওয়া টাকার ছবি এবং নজরদারি ক্যামেরার ফুটেজের মাধ্যমেই তাদের শনাক্ত করে ফেডারেল কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে ব্যাংক চুরির অভিযোগ আনা হয়েছে, যা সর্বোচ্চ ২০ বছর কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ। এই মামলায় তদন্ত চলছে এবং ফেডারেল আদালতে আনুষ্ঠানিক চার্জ দায়েরের তারিখ এখনও নির্ধারিত হয়নি।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা