আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি

ভেঙ্গে পড়া শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে : মিফতাহ্ সিদ্দিকী

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০১:৩২:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০১:৩২:২২ অপরাহ্ন
ভেঙ্গে পড়া শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে : মিফতাহ্ সিদ্দিকী
সিলেট, ১৮ মে : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও এম. সাইফুর রহমান ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, পতিত আওয়ামীলীগ দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তারা সর্বক্ষেত্রে নির্লজ্জ দলীয়করণ করেছিল। তাই ভেঙ্গে পড়া শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। এজন্য আসন্ন বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো এখন সময়ের দাবি। এই অঞ্চলের মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ ছিলেন সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম. সাইফুর রহমান। কোম্পানীগঞ্জ উপজেলা যা উন্নয়ন হয়েছে সবই এম. সাইফুর রহমানের হাত ধরে হয়েছে। কিন্তু ফ্যাসিস্ট সরকার তার নাম মুছে দেয়ার চেষ্টা করেছে। এম. সাইফুর রহমান কলেজটি শুধুমাত্র নামের কারনে এতদিন অবহেলিত ছিল। সরকারীকরণ তো দূরের কথা কলেজের মৌলিক কোন উন্নয়নও হয়নি। শুধুমাত্র নামের কারনেই বিগত ১৭ বছর এই কলেজটি বৈষম্যের শিকার হয়েছে। এখন স্বৈরাচারের পতন হয়েছে। এই কলেজটি আর অবেহেলিত থাকবে না ইনশাআল্লাহ। আজ রোববার কোম্পানীগঞ্জ উপজেলার এম. সাইফুর রহমান ডিগ্রী কলেজের নবগঠিত গভর্নিং বডির অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিরোধী কণ্ঠরোধ ও দমন-পীড়নের মাধ্যমে শেখ হাসিনা সরকার দেশে একদলীয় শাসন কায়েম করেছিল, যা জনগণের মৌলিক অধিকার ও স্বাধীনতার পরিপন্থী। তারা পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের ইতিহার বিকৃতি করেছে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্ঠা করেছি। কিন্তু প্রকৃতি তার নিজস্ব নিয়মেই পরিচালিত হয়। আজ ফ্যাসিবাদ ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। এখন সময় এসেছে আমার সন্তানদেরকে সঠিক ইতিহাস জানাতে হবে।
এম. সাইফুর রহমান ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুর্শেদ আলমের সভাপতিত্বে, কলেজের অধ্যাপক জয়নাল আবেদীন ও জাহাঙ্গীর আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নুরজাহান কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মদন মোহন কলেজের শিক্ষক পারিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক লে. মো:মনিরুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী সিকন্দর আলী, বর্তমান সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক আলী আকবর, এডভোকেট বুরহান উদ্দিন খন্দকার, উপজেলা জামাতের আমীর ফয়জুর রহমান, সাবেক আমির আজমান আলী, বিএনপি নেতা আব্দুল মন্নাফ, নজির আহমদ, আলী আহমদ, কলেজের অভিভাবক সদস্য জুয়েল আলম, আজিজুল হক, ওমর ফারুক, শিক্ষক প্রতিনিধি আব্দুর রাশীদ, শামীম আরা বেগম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স