আমেরিকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন

স্বামীকে পুড়িয়ে হত্যা, স্ত্রীর যাবজ্জীবন

  • আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০১:৫৯:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০১:৫৯:০৭ পূর্বাহ্ন
স্বামীকে পুড়িয়ে হত্যা, স্ত্রীর যাবজ্জীবন
পাও পাও, ২০ মে: স্বামীর গায়ে আগুন ধরিয়ে তার জ্বলন্ত দেহের ওপর ভ্যান চালিয়ে হত্যার দায়ে মিশিগানের লিন্ডা স্টারমার (৬০) প্যারোল ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।
২০০৭ সালে বিবাহ বহির্ভূত সম্পর্ক ফাঁস হওয়ার পর স্বামী টড স্টারমারকে হত্যা করেন তিনি। প্রথমে দোষী সাব্যস্ত হলেও পরে আপিল জিতে নতুন বিচারের মুখোমুখি হন। তবে সোমবার বিচারকের রায়ে খুনের দায়ে প্যারোল ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন তিনি।
ভ্যান বুরেন কাউন্টির বিচারক ক্যাথলিন ব্রিকলি বলেন, “হত্যাকাণ্ড প্রকৃতিগতভাবেই একটি দানবীয় কাজ। কিন্তু আপনি যা করেছেন তা অনেকের চেয়ে বেশি বীভৎস। জীবনের শেষ মুহূর্তে তিনি যে কষ্ট সহ্য করেছিলেন, তা আমি কল্পনাও করতে পারি না।”
প্রসিকিউটররা অভিযোগ করেন, ২০০৭ সালে বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকার তথ্য জানতে পেরে স্টারমার তার স্বামীকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।  তদন্তকারীদের মতে, আগুনে জ্বলতে জ্বলতে স্বামী পালানোর চেষ্টা করলে স্টারমার তখন তাকে ভ্যানে চাপা দিয়ে হত্যা করেন। স্টারমার দাবি করেন এটি একটি দুর্ঘটনা ছিল এবং বীমা তদন্তকারীদের জানিয়েছিলেন টডের বাড়িতে একটি তেলের প্রদীপ ও মোমবাতি জ্বলছিল।
২০১০ সালে প্রথমবার দোষী সাব্যস্ত হন তিনি। তবে ২০২০ সালে একটি ফেডারেল আপিল আদালত তাকে নতুন বিচার করার অনুমতি দেয়, কারণ তার আইনজীবী অগ্নিসংযোগের অভিযোগ মোকাবেলায় যথেষ্ট কার্যকর পদক্ষেপ নেননি এবং তার অধিকার লঙ্ঘিত হয়েছে। তিন বিচারকের প্যানেলের একজন বিচারক দৃঢ়ভাবে দ্বিমত পোষণ করে বলেন, দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা নেই। বিচারক জেফ্রি সাটন সেই সময় বলেছিলেন, “যা অনুপস্থিত ছিল তা হল বিবাহহত্যার একটি চলচ্চিত্র।”
৬০ বছর বয়সী স্টারমার সোমবার নিজেকে নির্দোষ দাবি করেন এবং বলেন, “আমি যখন নির্দোষ ও অন্যায়ভাবে দোষী সাব্যস্ত হয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি, তখন আমি সামনের লড়াইয়ের জন্য প্রস্তুত।”
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আমেরিকায় আজ হ্যালোইন, ভৌতিক সাজে উৎসবের আমেজ

আমেরিকায় আজ হ্যালোইন, ভৌতিক সাজে উৎসবের আমেজ