আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

অপহরণ ও ধর্ষণ মামলায় সংগীতশিল্পী নোবেল গ্রেফতার

  • আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০২:২৭:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০২:২৭:০২ পূর্বাহ্ন
অপহরণ ও ধর্ষণ মামলায় সংগীতশিল্পী নোবেল গ্রেফতার
ঢাকা, ২০ মে: অপহরণ করে ধর্ষণ, পর্নোগ্রাফি ও নির্যাতনের অভিযোগে করা মামলায় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান মঙ্গলবার সকালে জানান, নারী নির্যাতনের মামলায় নোবেলকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ।
ডেমরা থানার ওসি মাহমুদুল রহমান জানান, ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থী সোমবার রাতে নোবেলের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেন। সেই সঙ্গে পর্নোগ্রাফি তৈরি ও নির্যাতনের অভিযোগও আনা হয়েছে। মঙ্গলবার রাত ২টার দিকে সারুলিয়া থেকে নোবেলকে গ্রেফতার করা হয়। এর আগে, ২০২৩ সালে প্রতারণার অভিযোগে করা এক মামলায় তাকে গ্রেফতার করেছিল ডিবি পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা