আমেরিকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার স্বীকৃতির দাবিতে লন্ডনে সভা

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ১২:৪৬:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ১২:৪৬:৩৯ পূর্বাহ্ন
বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার স্বীকৃতির দাবিতে লন্ডনে সভা
লন্ডন, ২২ মে : অর্গানাইজেশন ফর দি রিকগনিশন অব বাংলা এজ এন অফিসিয়েল ল‍্যাঙ্গুয়েজ ইন দি ইউনাইটেড নেশনের কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক সভা গত মঙ্গলবার বিকাল দুইটায় বার্মিংহামের ভিক্টোরিয়া রোডস্থ বাংলাদেশ মাল্টি পারপাস সেন্টারে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহ সভাপতি কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব‍্য রাখেন -সহ সাধারন সম্পাদক সৈয়দ আব্দুল ক্বাইউম কায়সার, অর্থ সম্পাদক আবু তাহের এমবিই, এম এ লতিফ জেপি, ফয়জুর রহমান চৌধুরী এমবিই, কামরুল হাসান চুনু, আরজু মিয়া এমবিই, ডাঃ মোঃ আব্দুল খালিক, আব্দুল কাদির আবুল, মাসুদ আহমদ, এডভোকেট মীর গোলাম মোস্তফা, সাংবাদিক ফারুক যোশী, রুহুল আমিন রুহেল, নাজমুল ইসলাম চৌধুরী, শিজিল মিয়া, ইন্জিনিয়ার আব্দুল মুমিন চৌধুরী বুলবুল, শহীদুল হক চৌধুরী লিটন, আব্দুর রশীদ ভূইয়া, কামাল এমসি রহমান, আখলাকুল আম্বিয়া, সাংবাদিক মোহাম্মদ মারুফ, ও সাংবাদিক জয়নাল ইসলাম প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট  কমিউনিটি লিডার ও  সিনিয়র সাংবাদিক  কে এম আবু তাহের চৌধুরী। সভার শুরুতেই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ডঃ তোজাম্মেল টনি হক এমবিইর মৃত‍্যুতে গভীর শোক প্রকাশ ও রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্যদের মধ‍্যে আলহাজ্ব নাসির আহমদ, মিয়া মনিরুল আলম, হাজী মোহাম্মদ তাহির আলী, আলহাজ্ব জিল্লুল হক ও আবরুছ মিয়ার মৃত‍্যুতে গভীর শোক প্রকাশ করে তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

সভার সভাপতি কে এম আবুতাহের চৌধুরী ও সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন চৌধুরী ২০০৬ সাল থেকে বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার যে দীর্ঘ ক‍্যাম্পেইন হয়েছে তার ইতিহাস ও প্রেক্ষাপট বর্ণনা করেন এবং সকলের সহযোগিতার জন‍্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন -বর্তমানে বাংলাকে অদাপ্তরিক ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
বাংলাদেশ সরকার এগিয়ে এলে ও ক‍্যাম্পেইন আরো জোরদার করতে পারলে পূর্ণ দাপ্তরিক ভাষা হিসাবে স্বীকৃতি আদায় করা সম্ভব হবে। এ ব‍্যাপারে বাংলাদেশের অন্তর্বর্তী কালীন সরকার প্রধান প্রফেসার ডঃ মোহাম্মদ ইউনূস ও উপদেষ্টাদের সহযোগিতা কামনা করা হয়।
সভায় সকল সদস‍্যদের মতামতের ভিত্তিতে তোফাজ্জল হোসেন চৌধুরীকে প্রেসিডেন্ট ও ফয়জুর রহমান চৌধুরীকে সেক্রেটারী জেনারেল হিসাবে নির্বাচিত করা হয়। আগের কমিটির কর্মকর্তা ও সদস‍্যরা বহাল থাকবেন। কার্যকরী কমিটিতে ডাঃ আব্দুল খালিক, এমদাদ হোসেন, মোহাম্মদ মারুফ, জয়নাল ইসলাম, রুহুল আমিন রুহেলকে অন্তর্ভুক্ত করা হয়।
এদিকে বৃটেনের ওয়েলস রাজধানী কাডিফ শহরে সিটি রোডের একটি রেষ্টুরেন্টে অর্গানাইজেশন ফর দি রিকগনিশন অব বাংলা এজ এন অফিসিয়েল ল‍্যাঙ্গুয়েজ ইন দি ইউনাইটেড নেশন এর সাউথ ওয়েলস রিজিওনাল কমিটির এক সভা গত ২১ মে দুপুর ১ ঘটিকায়  সংগঠন এর ওয়েলসের প্রেসিডেন্ট  কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ শাফি কাদির এর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। 
সভায় বিশিষ্ট সাংবাদিক ও গবেষক মুহাম্মদ ফয়জুর রহমানের সম্পাদনায় ‘ জাতিসংঘে বাংলা ‘ শীর্ষক ১৬৪পৃষ্ঠার ম‍্যাগাজিন প্রকাশিত হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয় এবং সাংবাদিক মুহাম্মদ ফয়জুর রহমানকে ধন‍্যবাদ জানানো হয়। সভায় আগামী ১৪ সেপ্টেম্বর এ ম‍্যাগাজিনের প্রকাশনা উৎসব বার্মিংহামের মাল্টিপারপাস সেন্টারে করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সংগঠনের ওয়েলসের প্রেসিডেন্ট মোহাম্মদ মকিস মনসর ওয়েলস থেকে সংগঠন এর সকল সদস্যদেরকে উক্ত পোগ্রামে  অংশগ্রহণের আহবান জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স