আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

ওয়াশিংটন ডিসিতে গুলি, নিহত ইজরায়েল দূতাবাসের ২ কর্মী

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০২:২১:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০২:২৮:৩০ পূর্বাহ্ন
ওয়াশিংটন ডিসিতে গুলি, নিহত ইজরায়েল দূতাবাসের ২ কর্মী
ওয়াশিংটন ডিসি, ২২ মে : আমেরিকার রাজধানীতে ইহুদি মিউজিয়ামের কাছে গুলিতে নিহত হয়েছেন ইজরায়েল দূতাবাসের দুই কর্মী। বুধবার সন্ধ্যায় অনুষ্ঠান শেষে বেরোনোর সময় অজ্ঞাত বন্দুকধারীরা খুব কাছ থেকে গুলি চালায়। ঘটনাস্থলেই মারা যান একজন পুরুষ ও একজন মহিলা।
রাত ৯টা ৫ মিনিটের দিকে শহরের ব্যস্ত এলাকা তৃতীয় ও এফ স্ট্রিট নর্থওয়েস্টে এই হামলা হয়। গুলি চালানোর ঘটনার পর ৩০ বছর বয়সী ইলিয়াস রদ্রিগেজ নামের এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। গুলি চালানোর আগে তিনি ঘটনাস্থলের বাইরে হাঁটছিলেন এবং গুলি চালানোর পর জাদুঘরের ভিতরে প্রবেশ করলে নিরাপত্তারক্ষীরা তাকে আটক করে। গ্রেফতারের সময় তিনি "মুক্ত, মুক্ত ফিলিস্তিন" স্লোগান দেন। পুলিশ ঘটনা সম্পর্কে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং ঘটনাস্থল থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। ঘটনার তীব্র নিন্দা করেছেন ইজরায়েলি সরকার ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, “এই ভয়াবহ হত্যাকাণ্ড ইহুদিবিদ্বেষের একটি নগ্ন প্রকাশ। আমেরিকায় ঘৃণা ও হিংসার কোনও স্থান নেই।”
ইজরায়েলের রাষ্ট্রপুঞ্জে প্রতিনিধি ড্যানি ড্যানন বলেন, “এই অপরাধমূলক হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমরা মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।”

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা