আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ককে পদত্যাগের ইঙ্গিত দিলেন প্রধান উপদেষ্টা

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ১১:৪৪:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ১১:৪৪:২৪ অপরাহ্ন
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ককে পদত্যাগের ইঙ্গিত দিলেন প্রধান উপদেষ্টা
ঢাকা, ২২ মে:  বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস পদত্যাগের চিন্তাভাবনা করছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে তার বৈঠকের পর এ জল্পনা আরও জোরদার হয়।
বৈঠকের পর নাহিদ ইসলাম সাংবাদিকদের জানান, “প্রধান উপদেষ্টা আমাকে বলেছেন, তিনি বর্তমান পরিস্থিতিতে কার্যক্রম চালিয়ে যেতে পারছেন না। তাকে কার্যত ‘জিম্মি’ করে রাখা হয়েছে। এই অবস্থায় কাজ করা তার পক্ষে সম্ভব নয়।”
নাহিদ ইসলাম আরও জানান, “প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। আমি তাকে বলেছি, তাড়াহুড়ো না করে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে।”
মুহাম্মদ ইউনুসের পদত্যাগের সম্ভাবনা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া সরকারের কার্যকারিতা প্রশ্নের মুখে পড়েছে বলেও অনেকে মন্তব্য করছেন। এ বিষয়ে সরকার বা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ