আমেরিকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত

সিলেটে ফটো সাংবাদিকদের নতুন নেতৃত্বের যাত্রা শুরু

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ০৩:১৯:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ০৩:১৯:১২ পূর্বাহ্ন
সিলেটে ফটো সাংবাদিকদের নতুন নেতৃত্বের যাত্রা শুরু
সিলেট, ২৩ মে :  বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির ২০২৫-২০২৭ সনের দ্বিবার্ষিক নির্বাচনে বিজয়ী কমিটির দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাতে এসোসিয়েশনের কার্যালয়ে নতুন কমিটির কাছে ল্যাপটপ ও মোবাইলসহ প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী কমিটির নেতৃবৃন্দ।
দায়িত্ব গ্রহণ করেন নব-নির্বাচিত সভাপতি নাজমুল কবির পাভেল, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমীন লস্কর রাব্বি, সিনিয়র সভাপতি- হুমায়ুন কবির লিটন, সহ-সভাপতি শেখ আব্দুল মজিদ, সহ-সাধারণ সম্পাদক এসএম রফিকুল ইসলাম সুজন, কোষাধ্যক্ষ জাবেদ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেজা রুবেল, নির্বাহী সদস্য আজমল আলী। দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো: ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো: শাহীন আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুব্রত দাস, সাবেক নির্বাহী সদস্য আনিস মাহমুদ। দোয়া পরিচালনা করেন সাবেক কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন।
আরোও উপস্থিত ছিলেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো: দুলাল হোসেন, শাহ মো: কয়েস আহমদ, মামুন হোসেন, আব্দুল খালিক, রত্না আহমেদ তামান্না প্রমুখ। খবর বিজ্ঞপ্তির।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
খুলনায় কবিগুরুর গ্রাফিতিতে  কালি, দেওয়ালে বিরূপ পোস্টার

খুলনায় কবিগুরুর গ্রাফিতিতে  কালি, দেওয়ালে বিরূপ পোস্টার