আমেরিকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

আটলান্টিক সিটিতে বিএএসজের ফুড ব্যাংক

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ০৩:২৪:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ০৩:২৪:২৬ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে বিএএসজের ফুড ব্যাংক
আটলান্টিক সিটি, ২৩ মে : নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে ‘ফুড ব্যাংক’ এর আয়োজন করা হয় । গতকাল বৃহস্পতিবার আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউণ্ট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এ সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ‘ফুড ব্যাংক’ এর কার্যক্রম চলে।
ফুড ব্যাংক’ কার্যক্রম এর আওতায় ডিম , মাংস, তাজা শাকসব্জি, ফল ,টিনজাত খাবার সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরন করা হয়। আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোক এই “ফুড ব্যাংক” কার্যক্রমে অংশ নেয়। ফুড ব্যাংক কার্যক্রমে সহায়তা করে “কমিউনিটি ফুড ব্যাংক অব নিউজার্সি”।
বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সময়কালে এই ফুড ব্যাংকের কার্যক্রম কমিউনিটিতে বেশ সাড়া ফেলেছিল। উল্লেখ্য, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির মহতী কার্যক্রম এর অংশ হিসাবে মাসে চার বার ‘ফুড ব্যাংক’ এর আয়োজন করা হয়। 
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো: জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো: জাকিরুল ইসলাম খোকা ও ট্রাস্টি বোর্ড এর চেয়ারম্যান আব্দুর রফিক ফুড ব্যাংক এর কার্যক্রম সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক