আমেরিকা , শনিবার, ২০ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু

ব্র্যান্ডন টাউনশিপে সড়ক দুর্ঘটনায় অক্সফোর্ডের ২৬ বছর বয়সী নারীর মৃত্যু

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ০২:৩১:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০২:৩১:৪৯ অপরাহ্ন
ব্র্যান্ডন টাউনশিপে সড়ক দুর্ঘটনায় অক্সফোর্ডের ২৬ বছর বয়সী নারীর মৃত্যু
ব্র্যান্ডন টাউনশিপ, ২৪ মে : গতকাল শনিবার রাতে ওকল্যান্ড কাউন্টির ব্র্যান্ডন টাউনশিপে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৬ বছর বয়সী এক নারী, যিনি মিশিগানের অক্সফোর্ড এলাকার বাসিন্দা।
ওকল্যান্ড কাউন্টি শেরিফের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, রাত ১১টা ৪১ মিনিটে বাল্ডউইন রোডের উত্তরমুখী লেনে দক্ষিণমুখী একটি শেভ্রোলেট এইচএইচআর গাড়ি চালাচ্ছিলেন ওই নারী। এতে বিপরীত দিক থেকে আসা একটি হামার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই নারী দুর্ঘটনার সময় সিটবেল্ট পরেননি। গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
অন্যদিকে, হামার গাড়িটি চালাচ্ছিলেন ১৬ বছর বয়সী একজন কিশোর, যিনি ক্লার্কস্টনের বাসিন্দা। তিনি সিটবেল্ট পরা অবস্থায় ছিলেন এবং দুর্ঘটনায় সামান্য আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ওকল্যান্ড কাউন্টি শেরিফ অফিসের ক্র্যাশ রিকনস্ট্রাকশন ইউনিট ঘটনাটি তদন্ত করছে। প্রাথমিক পর্যায়ে ধারণা করা হচ্ছে, অ্যালকোহল দুর্ঘটনার একটি সম্ভাব্য কারণ হতে পারে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আটলান্টিক সিটিতে রথযাত্রা ২৭ জুন 

আটলান্টিক সিটিতে রথযাত্রা ২৭ জুন