আমেরিকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান

মসজিদ থেকে পার্ক, ইহদিনার পরিচ্ছন্নতার মহতি উদ্যোগ

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ০১:২৯:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ০১:২৯:০০ অপরাহ্ন
মসজিদ থেকে পার্ক, ইহদিনার পরিচ্ছন্নতার মহতি উদ্যোগ
ডেট্রয়েট, ২৬ মে : মিশিগানে ইহদিনা আয়োজিত ‘কমিউনিটি ক্লিন-আপ ডে ২০২৫’ গতকাল রোববার সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত চলা এই দিনব্যাপী কর্মসূচিতে শতাধিক স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে মসজিদ, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ও পার্ক এলাকাকে পরিচ্ছন্ন করা হয়।
প্রথম ধাপের কার্যক্রম শুরু হয় মসজিদ বায়তুল মোকাররামে, যেখান থেকে যুহরের নামাজ ও দোয়ার মাধ্যমে ক্লিন-আপ কার্যক্রমের সূচনা হয়। এরপর মসজিদের ভেতর ও চারপাশ পরিষ্কার করা হয়।
পরবর্তী গন্তব্য ছিল দারুল উলুম ডেট্রয়েট, যেখানে দীর্ঘদিনের আবর্জনা, আগাছা এবং প্লাস্টিক অপসারণ করা হয়। দিন শেষে পরিচ্ছন্নতা কার্যক্রম হয় হ্যামট্রাম্যাকের জেইন ফিল্ড পার্কে, যেখানে পার্কে অবস্থানরত যুবকদের মধ্যে পরিচ্ছন্নতা ও পজিটিভ সংস্কৃতির বার্তা পৌঁছে দেওয়া হয়।
সমাপনী দোয়া ও বক্তব্যের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি হয়। ইহদিনার পক্ষ থেকে মাওলানা শেখ আহমাদ কাশেম, মুফতি রিয়াদুল হুদা এবং মাওলানা শাকের আহমদ এই উদ্যোগে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। সংশ্লিষ্ট মসজিদ ও মাদ্রাসা কর্তৃপক্ষও উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত

ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত