আমেরিকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪

মুভমেন্ট ফেস্টিভ্যালে প্রাণের সুরে মুখরিত ডেট্রয়েট

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ০২:০৪:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ০৩:০০:৪৬ পূর্বাহ্ন
মুভমেন্ট ফেস্টিভ্যালে প্রাণের সুরে মুখরিত ডেট্রয়েট
সোমবার বিকেলে হার্ট প্লাজায় নৃত্যের ছন্দে মাতলেন  ব্লুমফিল্ড টাউনশিপের ২৭ বছর বয়সী অ্যাবে সাটন/Robin Buckson, The Detroit News

ডেট্রয়েট, ২৭ মে  : মেমোরিয়াল ডে মানেই স্মৃতিচারণ, বিরতি এবং পরিবার-বন্ধুদের সঙ্গে সময় কাটানো। কিন্তু ডেট্রয়েট শহরে এ দিনটির আরেকটি তাৎপর্য হলো ‘মুভমেন্ট ইলেকট্রনিক মিউজিক ফেস্টিভ্যাল’—একটি তিনদিনব্যাপী সঙ্গীত উৎসব, যা শহরটিকে এক অন্য রূপে রাঙিয়ে তোলে।  "বিশ্বের অন্যতম দীর্ঘস্থায়ী এই সঙ্গীত উৎসব, পরিবার ও স্মৃতির আবেশে তিন দিনের আয়োজনে ছুঁয়ে গেল হাজারো হৃদয়।"
সোমবার ছিল এই উৎসবের শেষ দিন। ৩৮ বছর বয়সী ট্র্যাভিস ল্যাপিনস্কি, যিনি ডেট্রয়েট মেট্রো বিমানবন্দরের ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেমের প্রকল্প ব্যবস্থাপক, বললেন,“পরিবেশটাই সেরা। আমি অনেক উৎসবে গিয়েছি, কিন্তু এই উৎসবে বারবার ফিরে আসতে মন চায়।” সেদিন বিকেলে তিনি তার বোন হলি ফোর্ড এবং ভাগ্নি হার্লিকে নিয়ে ডজ ফাউন্টেনের কাছে ছবি তুলছিলেন। তার মেয়ে হার্লির এবারের অভিজ্ঞতা ছিল প্রথম। যদিও তার কানে থাকা হেডফোন তার খুব একটা পছন্দ হয়নি, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের স্বাদ ছিল দারুণ।
৩৫ বছর বয়সী ফোর্ড বলেন, “আমি পরিবার এবং মজার মুহূর্তগুলো পছন্দ করি। এই উৎসব এখন আমাদের একধরনের পারিবারিক ঐতিহ্য হয়ে গেছে।” এ বছর ছিল ফেস্টিভ্যালের ২৫তম বার্ষিকী। শনিবার থেকে সোমবার পর্যন্ত ডেট্রয়েটের হার্ট প্লাজায় আয়োজিত এই ইভেন্টে প্রতিদিন ২৫ থেকে ৩০ হাজার দর্শক যোগ দেন। তিন দিনের সাধারণ প্রবেশ পাসের দাম ছিল ৩১৯ ডলার  এবং ভিআইপি পাসের দাম ছিল ৪৪৯ ডলার। একদিনের টিকিটের বিকল্পও ছিল। ২০০৬ সাল থেকে এই উৎসবটি আয়োজন করছে ডেট্রয়েট-ভিত্তিক কোম্পানি প্যাক্সাহউ।
প্রচারক ট্রেভর ডি ব্রাউ বলেন, “প্রতিদিনই দারুণ ছিল। আবহাওয়া ছিল চমৎকার, দিন বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে। শনিবার ছিল সবচেয়ে ব্যস্ত, এবং সোমবার টিকিট বিক্রি সর্বোচ্চ।”
ডেট্রয়েটের সঙ্গীত ঐতিহ্য আর এই উৎসবের মিলনে মেমোরিয়াল ডে একটি নতুন মাত্রা পেয়েছে — যেখানে স্মৃতি, সঙ্গীত ও সম্প্রদায়ের বন্ধন একসাথে উদযাপিত হয়। প্যাক্সাহউ-এর প্রচারক ট্রেভর ডি ব্রাউ জানান, উৎসবের প্রকৃত উপস্থিতি সংখ্যা মঙ্গলবারের আগে নির্ধারণ করা সম্ভব না হলেও তার ধারণা, তিন দিনে প্রায় ৯০ হাজার সঙ্গীতপ্রেমী অংশগ্রহণ করেছেন, যা গত দুই বছরের গড়ের মতোই।
ডেট্রয়েটের ৫২ বছর বয়সী মালকিয়া মিলার, যিনি একসময় পুলিশ সার্জেন্ট ছিলেন, বলেন, “ছোটবেলায় এই উৎসব একরকম ছিল। এখন এটি এক অন্য অভিজ্ঞতা। আমি এখন আমার মেয়ের সঙ্গে সময় কাটাতে, মজা করতে আসি।” তার মেয়ে, ২৫ বছর বয়সী ট্রিস্টান মিলার, প্রথমবারের মতো প্রাপ্তবয়স্ক হিসেবে অংশ নিচ্ছেন। “আমি পছন্দ করি এখানে মানুষ কীভাবে স্বাধীনভাবে থাকতে পারে, বিচারহীন পরিবেশে শান্তিতে ঘুরে বেড়াতে পারে,” — বলেন ট্রিস্টান।
এ বছরের ফেস্টিভ্যালে ছয়টি স্টেজে ১১৬ জন শিল্পী পারফর্ম করেছেন। শনিবারের হেডলাইনার ছিলেন ডেট্রয়েটেরই ডিজে জেফ মিলস, রবিবার মঞ্চ মাতান শার্লট ডি উইট, আর সোমবারের সমাপ্তি করেন জন সামিট।
অন্যান্য অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে ছিলেন —কার্ল ক্রেগ ও মুডিম্যান, যারা মাইক ব্যাংকসের সঙ্গে পারফর্ম করেন; জেমি এক্সএক্স, বয়েজ নয়েজ, জ্যাক ফক্স, এ$এপি ফার্গ, সারা ল্যান্ড্রি, মাউ পি, নিনা ক্রাভিজ, এইচএআই, দ্য ব্লেসেড ম্যাডোনা, গোল্ডি এবং ফোটেক।
ল্যান্সিং-এর ৩৯ বছর বয়সী লিয়া বালোগ, যিনি গত চার বছর ধরেই এই উৎসবে আসছেন, বললেন, “আমার কাছে এটি পরিবেশের বিষয়। এই মানুষজন, তাদের উচ্ছ্বাস—সবকিছু মিলে এক অনন্য অভিজ্ঞতা। এটা শুধুই দেখা নয়, অনুভব করতে হয়।” তিনি বললেন, তিন দিন নাচের পর ক্লান্ত লাগলেও, পরিবেশটাই তাকে আবার টেনে আনে।
মুভমেন্ট ফেস্টিভ্যাল বর্তমানে বিশ্বের অন্যতম দীর্ঘস্থায়ী ইলেকট্রনিক সঙ্গীত উৎসব, যা প্রতি বছর মেমোরিয়াল ডে উইকএন্ডে ডেট্রয়েটকে সুর, ছন্দ এবং মানুষে মানুষে সংযোগে রাঙিয়ে তোলে।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জঙ্গিবাদ, অর্থ পাচার ও দুর্নীতি নিয়ে  ইউনূসকে নিশানা শামীম ওসমানের

জঙ্গিবাদ, অর্থ পাচার ও দুর্নীতি নিয়ে ইউনূসকে নিশানা শামীম ওসমানের