আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

মনরোতে বন্দুক ও হাতুড়ি দিয়ে হামলার চেষ্টা : ১৩ বছরের কিশোর গ্রেফতার

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ১২:৫৪:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ১২:৫৪:১৪ অপরাহ্ন
মনরোতে বন্দুক ও হাতুড়ি দিয়ে হামলার চেষ্টা : ১৩ বছরের কিশোর গ্রেফতার
মনরো কাউন্টি, ২৭ মে : মাত্র ১৩ বছর বয়সে এক কিশোরের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি অপরাধের অভিযোগ গঠনের প্রস্তুতি নিচ্ছে মনরো কাউন্টি শেরিফের অফিস। রবিবার বিকেলে বেডফোর্ড টাউনশিপে এক বাড়িতে ঢুকে বন্দুক দেখিয়ে হুমকি ও হাতুড়ি দিয়ে আঘাতের চেষ্টার ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রবিবার বিকেল ৪:১৫ নাগাদ সেকশন রোডের ৩৮০০ ব্লকের একটি বাড়ি থেকে এক কিশোরের নিখোঁজ হওয়ার খবর পেয়ে মনরো কাউন্টি শেরিফের ডেপুটিরা ঘটনাস্থলে পৌঁছান। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই কিশোরকে শেষবার একটি জঙ্গলের দিকে যেতে দেখা যায়।
খোঁজ শুরু হওয়ার এক ঘণ্টা পর, টুইন ক্যানিয়ন ড্রাইভের ৭১০০ ব্লকের একটি বাড়িতে ভাঙচুরের খবর মেলে। ফোনকলের সূত্র ধরে জানা যায়, এক কিশোর একটি আউট বিল্ডিং ওয়ার্কশপে ঢুকে বাড়ির মালিককে বন্দুক দেখিয়ে হুমকি দিয়েছে। ডেপুটিরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, বাড়ির মালিক কিশোরকে বশে এনে চেপে ধরে রেখেছেন। শেরিফ অফিস নিশ্চিত করেছে, আটক কিশোরই সেই পলাতক কিশোর যাকে তারা খুঁজছিল।
তদন্তকারীরা জানিয়েছেন, কিশোরটি বাড়ির ওয়ার্কশপে ঢুকে ভুক্তভোগীর সামনে বন্দুক তুলে ধরে ও গুলি করার হুমকি দেয়। পরে উভয়ের মধ্যে ধস্তাধস্তির সময় ভুক্তভোগী তার কাছ থেকে বন্দুকটি কেড়ে নেন। অভিযোগ অনুযায়ী, এরপর কিশোরটি একটি হাতুড়ি নিয়ে তাকে আঘাত করার চেষ্টা করে, তবে শেষ পর্যন্ত বাড়ির মালিক তাকে আটকে রাখতে সক্ষম হন এবং পরিবারের এক সদস্য ৯১১ নম্বরে ফোন করেন। ঘটনার আরও গভীরে তদন্ত করে পুলিশ জানতে পারে, অভিযুক্ত কিশোর এর আগেই ব্রুকসাইড ড্রাইভের ৭০০০ ব্লকের একটি খালি বাড়িতে ঢুকে পিস্তলটি চুরি করে।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিশোরকে মনরো কাউন্টি ইয়ুথ সেন্টারে হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আনার প্রস্তুতি চলছে, যার মধ্যে রয়েছে অস্ত্র চুরি, অনধিকার প্রবেশ, প্রাণনাশের হুমকি এবং শারীরিক আক্রমণ।
এই ঘটনার মধ্যেও মনরো কাউন্টিতে সামগ্রিকভাবে চুরির হার উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানিয়েছে মিশিগান রাজ্য পুলিশ। তাদের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে এই কাউন্টিতে মাত্র ১৫টি চুরির ঘটনা রেকর্ড হয়েছে, যা ২০২২ সালের ১৩৩টি থেকে ৮৮.৭ শতাংশ কম। তদন্ত চলছে, এবং যেকোনও তথ্য থাকলে মনরো কাউন্টি শেরিফের অফিসের গোয়েন্দা ব্যুরোর (734) 240-7530 এই নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।\
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ