আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে

বাংলাদেশ দূতাবাস মিশিগানে কনস্যুলার সেবা দেবে ৩১ মে ও ১ জুন

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ০১:৩১:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ০১:৩১:০২ পূর্বাহ্ন
বাংলাদেশ দূতাবাস মিশিগানে কনস্যুলার সেবা দেবে ৩১ মে ও ১ জুন
ওয়ারেন, ২৯ মে :  প্রবাসী বাংলাদেশিদের জন্য দুই দিনব্যাপী কনস্যুলার সেবা কার্যক্রম পরিচালনা করবে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
৩১ মে (শনিবার) ও ১ জুন (রোববার) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওয়ারেন শহরের টেন মাইল এলাকায় অবস্থিত আল ইহসান ইসলামিক সেন্টারে এই ভ্রাম্যমাণ সেবা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
রোববার রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সোসাইটি অব মিশিগান ইউএস এই তথ্য জানায়। সংবাদ সম্মেলনে জানানো হয়, দুই দিনব্যাপী এ ক্যাম্পে মোট ৩০০ জন প্রবাসীকে ই-পাসপোর্ট সেবা দেওয়া হবে। প্রতিদিন দেড়শ জন প্রার্থী নির্ধারিত তালিকা অনুযায়ী এই সেবা পাবেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, যারা নির্ধারিত দিনে উপস্থিত হবেন না, তাদের সেবা গ্রহণে সমস্যা হতে পারে। যেমন, শনিবারের সিরিয়ালে থাকা কেউ রোববার উপস্থিত হলে তাকে সেবা দেওয়া সম্ভব নাও হতে পারে। ই-পাসপোর্ট ছাড়াও এই ক্যাম্পে এনভিআর (নো ভিসা রিকোয়্যার্ড) এবং পাওয়ার অব অ্যাটর্নি সংক্রান্ত সেবাও প্রদান করা হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন

মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন