আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন-ভাঙচুর ও লুটপাট

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ০১:৫৭:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ০১:৫৭:১৩ পূর্বাহ্ন
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন-ভাঙচুর ও লুটপাট
কুমিল্লা, ২৯ মে :  চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলী হোসেনের বাড়িতে মধ্যরাতে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত দেড়টার দিকে দক্ষিণ শ্রীপুর গ্রামের বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।
আলী হোসেন দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে কুমিল্লা নগরীতে পরিবারের সঙ্গে বসবাস করছেন। তার স্ত্রী ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার জানান, হামলাকারীরা প্রথমে কেয়ারটেকারকে জিম্মি করে, তারপর ঘরের দরজায় আগুন লাগায় এবং ককটেল ফাটিয়ে ঘরে ঢুকে মালামাল লুট করে আগুন ধরিয়ে দেয়। এতে ঘরের ভেতরের সবকিছু পুড়ে যায়।
চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভাঙচুর ও অগ্নিকাণ্ডের সত্যতা পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা এমন ঘটনায় হতবাক এবং একজন মুক্তিযোদ্ধার বাড়িতে এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০