আমেরিকা , রবিবার, ১০ মে ২০২৬ , ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বজুড়ে মা দিবস আজ যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

নিউইয়র্কে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মহিলা দলের দোয়া মাহফিল

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ০৬:১২:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ০৬:১২:৩৫ অপরাহ্ন
নিউইয়র্কে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মহিলা দলের দোয়া মাহফিল
নিউইয়র্ক, ৩১ মে : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী মহিলা দল। স্থানীয় সময় বৃহস্পতিবার, ২৯ মে বিকালে এই দোয়া মাহফিলের আয়োজন করেন মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট সমাজকর্মী মমতাজ আলো। তিনি এই অনুষ্ঠানে সভাপতিত্বও করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহশিক্ষা বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক এমপি হেলেন জেরিন খান। অনুষ্ঠান পরিচালনা করেন মার্জিয়া ইসলাম।
দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা নেত্রী ফাহমিদা চৌধুরী, খাদিজা আক্তার, জারা রহমান, আমিনা বেগম, মনিকা আক্তার, সানজিদা আক্তার, মিথিলা, ফারহানা জামান, আক্তার, ইয়াসমিন আফরোজ, ফাহমিদা, ফাতেমা রিতা এবং বেবি। আলোচনা ও দোয়ার মাধ্যমে নেতাকর্মীরা জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “জিয়াউর রহমান দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। তার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার—তালবাহানা নয়, অবিলম্বে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।” তারা আরও বলেন, “দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ—সবার আগে বাংলাদেশ।”
অনুষ্ঠানে বিএনপি ও মহিলা দলের নেত্রীবৃন্দ জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ