আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম

এনওয়াইপিডিতে বাংলাদেশি অফিসারদের পদোন্নতি

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ০৬:১৩:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ০৬:১৩:৩৬ অপরাহ্ন
এনওয়াইপিডিতে বাংলাদেশি অফিসারদের পদোন্নতি
নিউইয়র্ক, ৩১ মে :  নিউইয়র্ক সিটির এনওয়াইপিডি (NYPD) পুলিশ হেডকোয়ার্টারে ৩০ মে, শুক্রবার সকাল ১১টায় এক গর্বিত ও আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার জেসিকা টিশ। এ অনুষ্ঠানে বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (BAPA) পাঁচজন সদস্যকে পদোন্নতির সনদ প্রদান করা হয়।
পদোন্নতি প্রাপ্তদের মধ্যে দুজন লেফটেন্যান্ট হিসেবে পদোন্নতি পেয়েছেন। তারা হলেন—বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের ইভেন্ট কো-অর্ডিনেটর মুরাদ আহমেদ এবং মোহাম্মদ আহমেদ। সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন এমডি আলী (বাপার ট্রাস্টি) এবং মোহাম্মদ সোহেব। এছাড়াও, মাইনুল হাসান পদোন্নতি পেয়েছেন ডিটেকটিভ স্পেশালিস্ট পদে। এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সদস্য জামিল সারওয়ার জনি।
অনুষ্ঠানে বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সার্জেন্ট ডিটেকটিভ স্কোয়াড এরশাদুর সিদ্দিক, ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন একেএম আলম, এবং সেক্রেটারি ডিটেকটিভ রাসেকুর মালিক পদোন্নতিপ্রাপ্ত অফিসারদের আন্তরিক অভিনন্দন জানান। তারা বলেন, “এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়—এটি বাংলাদেশি কমিউনিটির জন্যও গর্বের। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ এক অনুপ্রেরণার দৃষ্টান্ত।”
অনুষ্ঠানে বাপার অন্যান্য নেতৃবৃন্দ ছাড়াও নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির নানা পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সকলেই এই সাফল্য উদযাপন করেন উচ্ছ্বাস ও গর্বের সঙ্গে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি