আমেরিকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রবাসে বাঙালিয়ানা: ফিলাডেলফিয়ায় বৈশাখী উৎসব

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ০৬:৩০:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ০৬:৩০:৪১ অপরাহ্ন
প্রবাসে বাঙালিয়ানা: ফিলাডেলফিয়ায় বৈশাখী উৎসব
ফিলাডেলফিয়া, ৩১ মে :  বাংলাদেশ এসোসিয়েশন অফ ডেলাওয়ার ভ্যালি (বিএডিভি)-এর আয়োজনে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত বৈশাখী আনন্দ উৎসব ১৪৩২। স্থানীয় সময় শনিবার, ২৪ মে ফিলাডেলফিয়ার স্টিটসন মিডেল স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই বর্ণিল উৎসবটি প্রবাসী বাংলাদেশিদের সংস্কৃতি, ঐতিহ্য এবং সামাজিক বন্ধনকে উদযাপন করার এক অনন্য প্ল্যাটফর্মে পরিণত হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সংগঠনের সভাপতি ফারহানা আফরোজ পাপিয়া, যিনি সাবেক সভাপতি ও আমন্ত্রিত গুণিজনদের সঙ্গে ফিতা কেটে অনুষ্ঠানের সূচনা করেন। সাংস্কৃতিক সম্পাদক শাহিদা আফরোজ স্বাগত বক্তব্যের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু করেন।
উৎসবের সূচনা হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা দিয়ে, যেখানে অংশগ্রহণকারীরা তাঁদের সৃজনশীলতা দিয়ে মন জয় করে নেয়। বিচারকের দায়িত্ব পালন করেন ড. মোহাম্মদ শাহিদুল্লাহ এবং চিত্রশিল্পী সাজেদা শেলি। এক বিশেষ পর্বে “আমার জেলা সবার সেরা” শিরোনামে বাংলাদেশের অঞ্চলভিত্তিক ঐতিহ্য, পোশাক ও সংস্কৃতিকে কেন্দ্র করে নৃত্য ও উপস্থাপনা হয়। উপস্থাপনায় ছিলেন সহ-সভাপতি সোয়েব আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেনসিলভানিয়ার গভর্নরের সেক্রেটারি অব পলিসি প্ল্যানিং আকবর হোসেন, যিনি গভর্নরের পক্ষ থেকে একটি ঘোষণা পাঠ করেন। একইভাবে ফিলাডেলফিয়া সিটি কাউন্সিল উইমেন ড. নিনা আহমেদ শহরের মেয়রের পক্ষ থেকে আরেকটি ঘোষণা পাঠ করেন এবং তা সংগঠনের সভাপতি ফারহানা আফরোজ পাপিয়ার হাতে তুলে দেন।
অনুষ্ঠানে সুর ও সংগীতে দর্শক মাতান জনপ্রিয় সংগীতশিল্পী শাহ মাহবুব এবং ক্লোজআপ তারকা শশী। পাশাপাশি ছিল ইন্টার‌্যাকটিভ গেমস, নৃত্য, প্রাপ্তবয়স্কদের পরিবেশনা ও মজাদার র‍্যাফেল ড্র। উপস্থাপনায় ছিলেন মুনমুন কুরেশী এবং সাদিয়া নিশাত আহমেদ। নারী অতিথিদের জন্য বিশেষ আকর্ষণ ছিল রাজিয়া সুলতানা তানিয়ার তত্ত্বাবধানে পরিচালিত “চুড়ি, আলতা ও টিপ” স্টল।
সভাপতি ফারহানা আফরোজ পাপিয়া জানান, “বিএডিভি প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে বাঙালি সংস্কৃতি, শিল্প ও ইতিহাসের সঙ্গে পরিচিত করার জন্য নিবেদিত। এই উৎসব তারই সফল বাস্তবায়ন।” অনুষ্ঠানের শেষপর্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি সোয়েব আহমেদ এবং সাধারণ সম্পাদক মিনহাজ সিদ্দিকী। অনুষ্ঠানের বিভিন্ন অংশের সঞ্চালনায় আরও ছিলেন মাজরেহা বিনতে জাহের, রুমানা আলম ও সামিয়া সুলতানা শান্ত। এই বৈশাখী উৎসবটি শুধু একটি অনুষ্ঠান নয়, বরং এটি ছিল প্রবাসে বাঙালিয়ানা চর্চার এক গৌরবময় উৎসব।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউজার্সিতে এডওয়ার্ড ডেভলিন অ্যাওয়ার্ড পেলেন সুব্রত চৌধুরী

নিউজার্সিতে এডওয়ার্ড ডেভলিন অ্যাওয়ার্ড পেলেন সুব্রত চৌধুরী