আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো বৎসরের সেরা নৌবিহার

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ০৬:৩৩:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ০৬:৩৩:৫৭ অপরাহ্ন
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো বৎসরের সেরা নৌবিহার
নিউইয়র্ক, ৩১ মে : বাংলাদেশি কমিউনিটির অন্যতম আকর্ষণীয় ও আলোচিত আয়োজন “বৎসরের সেরা নৌবিহার ২০২৫” অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। গত ২৫ মে রবিবার, এই নৌবিহারটি শোটাইম মিউজিক অ্যান্ড প্লের আয়োজনে এবং গোল্ডেন এজ হোমকেয়ার ও শাহ নেওয়াজ গ্রুপের পৃষ্ঠপোষকতায় সম্পন্ন হয়।
নৌবিহারের উদ্বোধন করেন জনপ্রিয় ব্যবসায়িক ব্যক্তিত্ব ও এম্পায়ার কেয়ার এজেন্সির প্রেসিডেন্ট এবং সিইও নুরুল আজিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, আমেরিকা বাংলাদেশ ইন্টারন্যাশনাল লায়নস ক্লাবের সেকেন্ড ভাইস গভর্নর এবং শাহ নেওয়াজ গ্রুপের সভাপতি শাহ নেওয়াজ।
গ্র্যান্ড স্পন্সর হিসেবে ছিলেন নিউইয়র্ক সিনিয়র এডাল্ট ডে কেয়ার-এর সিএফও জাহিদ আলম। নৌবিহারের সার্বিক পরিকল্পনা ও বাস্তবায়নে নেতৃত্ব দেন ইঞ্জিনিয়ার আবদুল খালেক (ডিরেক্টর, কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস ল’ফার্ম) এবং অ্যাডভোকেট রেডওয়ানা রাজ্জাক সেতু।
অনুষ্ঠানে আকর্ষণীয় র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়, যার প্রথম পুরস্কার ছিল সোনার চেইন (স্পন্সর: মফিজুর রহমান, ভাইস প্রেসিডেন্ট, ব্লুগ্রীন ইন্সুরেন্স), দ্বিতীয় পুরস্কার আইফোন (স্পন্সর: আবুল কালাম আজাদ, প্রেসিডেন্ট, নাবিলা এয়ার ট্রাভেল) এবং তৃতীয় পুরস্কার স্মার্ট টিভি (স্পন্সর: লিটু চৌধুরী, পরিচালক, মামা’স গ্রুপ)।
উপস্থাপনায় ছিলেন জনপ্রিয় উপস্থাপক শারমিন সিরাজ সোনিয়া ও মিয়া মোহাম্মদ দুলাল।

সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শামিম রেজা, রাজী শাখাওয়াৎ হোসেন আজম, শাহ শহিদুল হক সাঈদ, কাজল মাহমুদ, পরিচয় সম্পাদক নাজমুল আহসান, আ-টিভি পরিচালক সাংবাদিক রিমন ইসলাম, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, তারেক, আহসান হাবিব, কামরুল ইসলাম, খলিলুর রহমান, নূরে আলম জিকু, শিক্ষাবিদ নিরা কাদেরী, টনি খানসহ কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা।
সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন, নাজু আকন্দ, শাহ মাহবুব, কামরুজ্জামান বকুল, শামীম সিদ্দিকী, রিয়া রহমান, রোজি আজাদ, সজিব, ডা. কামরুল ইসলাম, মিতু মাহমুদসহ আরও অনেকে।
এই নৌবিহার আয়োজনের পেছনে যারা আন্তরিক সহযোগিতা করেছেন তাদের মধ্যে ছিলেন—ইসতিয়াক রুমি, এমডি তুহিন, মোস্তাক আহম্মেদ, কাজল মাহমুদ, গোলাম মিয়া কুদ্দুস, শামিম সিদ্দিকী, হেলাল উদ্দিন, আমজাদ হোসেইন, হাবিবুল চৌধুরি, শামীম শরিফ সহ অনেকেই।
অনুষ্ঠান সফলভাবে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানানো হয় ফটো জার্নালিস্ট নিহার সিদ্দিকী ও তুষার পিক, সাংবাদিক নাজমুল আহসান, রিমন ইসলাম ও হাকিকুল ইসলাম খোকন সহ সংবাদকর্মীদের।
শোটাইম মিউজিকের সভাপতি খায়রুল ইসলাম খোকন অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান এবং ঘোষণা দেন পরবর্তী আয়োজন “এনআরবি অ্যাওয়ার্ড” অনুষ্ঠিত হবে আগামী ৭ সেপ্টেম্বর ২০২৫, রবিবার।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি