আমেরিকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

বাংলাদেশের বাজারে নতুন ডিজাইনের ছয়টি নতুন নোট 

  • আপলোড সময় : ০১-০৬-২০২৫ ০১:২৮:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৬-২০২৫ ০১:২৮:০৩ অপরাহ্ন
বাংলাদেশের বাজারে নতুন ডিজাইনের ছয়টি নতুন নোট 
ঢাকা, ১ জুন : বাংলাদেশ ব্যাংক নতুন ডিজাইনের ছয়টি নোট প্রকাশ করেছে। এই নোটগুলোর মধ্যে রয়েছে ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট এবং ৫ ও ২ টাকা মূল্যমানের কারেন্সি নোট। নতুন এসব নোটে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানগুলোকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে।
নতুন নোটগুলোতে প্রথমবারের মতো সংযুক্ত হয়েছে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষর। প্রতিটি নোটে সংযুক্ত করা হয়েছে আধুনিক ও উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য, যা জাল নোট প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নোট চালুর পাশাপাশি পুরোনো নোটগুলোও চালু থাকবে এবং পূর্বের মতোই ব্যবহারযোগ্য থাকবে।
এর আগে গত মাসে বাংলাদেশ ব্যাংক ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের নতুন নকশার নোট প্রকাশ করে, যেগুলোও গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষরযুক্ত। সেই নোটগুলো ১ জুন থেকে সীমিত পরিসরে ব্যাংকগুলোতে সরবরাহ করা হয়েছে এবং ২ জুন থেকে গ্রাহকরা তা সংগ্রহ করতে পারবেন।
তবে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে নতুন নোট সরবরাহ করতে না পারায়, ঈদের ছুটির আগে রাজধানী ব্যতীত অন্যান্য জেলা শহরগুলোতে এই নোট পাওয়া যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নতুন ছয়টি নোটে যা থাকছে:
৫০০ টাকার নোট:
সামনে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার ও শাপলা ফুল, পেছনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি। রঙ: সবুজ।
২০০ টাকার নোট:
সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ও শাপলা, পেছনে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় ছাত্রদের আঁকা গ্রাফিতি। রঙ: হলুদ।
১০০ টাকার নোট:
সামনে ষাট গম্বুজ মসজিদ, পেছনে সুন্দরবন। রঙ: নীল।
১০ টাকার নোট:
সামনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, পেছনে গণঅভ্যুত্থানের গ্রাফিতি। রঙ: গোলাপি।
৫ টাকার নোট:
সামনে তারা মসজিদ, পেছনে গণঅভ্যুত্থানের গ্রাফিতি। রঙ: গোলাপি।
২ টাকার নোট:
সামনে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, পেছনে রায়ের বাজার বধ্যভূমি। রঙ: হালকা সবুজ।
প্রতিটি নোটেই রয়েছে জলছাপে রয়েল বেঙ্গল টাইগারের প্রতিকৃতি, স্পষ্টভাবে উল্লেখিত মূল্যমান এবং বাংলাদেশ সরকারের মনোগ্রাম।
বাংলাদেশ ব্যাংক মনে করছে, এই নোটগুলো শুধু লেনদেনের মাধ্যম নয়, বরং জাতির ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতির প্রতিচ্ছবি হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ