আমেরিকা , রবিবার, ২২ মার্চ ২০২৬ , ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা
বাংলা প্রেসক্লাব মিশিগান সম্পাদককে ফুলেল শুভেচ্ছা

হবিগঞ্জ সদর উপজেলা সমিতির নেতৃত্বে রোমান-সুরঞ্জিত-মুর্শেদ

  • আপলোড সময় : ০২-০৬-২০২৫ ০১:০৭:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৫ ০১:০৭:৪৩ পূর্বাহ্ন
হবিগঞ্জ সদর উপজেলা সমিতির নেতৃত্বে রোমান-সুরঞ্জিত-মুর্শেদ
হ্যামট্রাম্যাক, ২ জুন : হবিগঞ্জ সদর উপজেলা সমিতি অব মিশিগানের এক সভা গতকাল রাতে শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। মঈন উদ্দিন আহমেদ চৌধুরী শাম্মুর সভাপতিত্বে এবং শাহ আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় আয়োজিত সভায় সমিতির বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বক্তৃতা করেন ফরিদ উদ্দিন আহমদ, মো: আব্দুর রহমান, চৌধুরী লুৎফুল বারী হাদি, কালিশঙ্কর দেব, রফিকুল হাসান চৌধুরী তুহিন, চিন্ময় আচার্য্যসহ অনেকে। অনুষ্ঠানে বাংলা প্রেসক্লাব মিশিগানের নব নির্বাচিত সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সোহেলকে ফুলেল শুভেচ্ছা জানান সমিতির নেতৃবৃন্দ। এ সময় প্রেসক্লাবের সাবেক সভাপতি চিন্ময় আচার্য্য, সাবেক সাধারণ সম্পাদক আশিক রহমান এবং বর্তমান সহ সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন উপস্থিত ছিলেন। 

সভায় কামরুজ্জামান রোমানকে সভাপতি, সুরঞ্জিত চন্দ্র শীলকে সাধারণ সম্পাদক এবং মুর্শেদ চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন- সহ সভাপতি চৌধুরী লুৎফুল বারী হাদি, মো: লুৎফুর রহমান চৌধুরী, আজিজ আহমেদ লাভলু, নিয়ামুল আজিজ জাবেদ, দেওয়ান মনসুর, রফিকুল হাসান চৌধুরী তুহিন, সহ সাধারণ সম্পাদক নাঈম আহমেদ, আমিনুর রহমান বাপ্পী, দেওয়ান মোমেদ, ফয়েজ আহমেদ ও তুহিন আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক পান্ত পাল, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, সহ কোষাধ্যক্ষ শাহরিয়ার চৌধুরী, প্রচার সম্পাদক ফাহিম আহমদ, ক্রীড়া সম্পাদক ঝুটন রায়, সহ ক্রীড়া সম্পাদক শান্ত, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শুভ, সমাজ কল্যাণ সম্পাদক নাজিম আহমেদ। সদস্যরা হলেন- মঈন উদ্দিন আহমেদ চৌধুরী শাম্মু, সুভাষ শীল, শাহ আব্দুল কাইয়ুম, মুজিবুর রহমান চৌধুরী, সৈয়দ সাদী সোহেল, অধির চন্দ্র শীল, নিরু চৌধুরী, রিপন চৌধুরী, কৃষ্ণ, অভিজিত সেন, বাবলু চৌধুরী, আশরাফ চৌধুরী, আযহার চৌধুরী, লিপু, শামীম, রাজিব, রাকিব, সুজন বিশ্বাস, দিপুল রায়।
পাশাপাশি, সংগঠনের গঠনমূলক দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে ১৫ জন উপদেষ্টা মনোনীত করা হয়। উপদেষ্টাগণ হলেন- সৈয়দ আলী রেজা, ফরিদ উদ্দিন আহমদ, শফিকুর রহমান চৌধুরী, চিন্ময় আচার্য্য, মো: আব্দুর রহমান, কালিশঙ্কর দেব, ডা: আরিফুল চৌধুরী আম্বিয়া, রনু দেব, সোহেল আহমদ, কামরুল আহমেদ, সৈয়দ বাবুল, ওয়াইদুর রহমান রেনু,  ডা: গিয়াস উদ্দিন এবং মোস্তফা মিয়া।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে হবিগঞ্জ সদর উপজেলা সমিতি আরও সক্রিয়, ঐক্যবদ্ধ ও সেবামূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স