আমেরিকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

সাউথফিল্ডের চিকিৎসক পিপিপি ঋণ জালিয়াতিতে দোষী সাব্যস্ত

  • আপলোড সময় : ০২-০৬-২০২৫ ০১:৫০:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৫ ০১:৫০:৩৩ পূর্বাহ্ন
সাউথফিল্ডের চিকিৎসক পিপিপি ঋণ জালিয়াতিতে দোষী সাব্যস্ত
ডেট্রয়েট, ২ জুন : ডেট্রয়েটের ফেডারেল জুরি সাউথফিল্ডের এক চিকিৎসককে করোনাকালে জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ সরকারি তহবিল আত্মসাতের দায়ে দোষী সাব্যস্ত করেছে। মার্কিন অ্যাটর্নি অফিস জানিয়েছে, ড. রেজিনাল্ড এবুরুচে নামের ওই চিকিৎসক ২০২০ সালের জুলাই মাসে করোনা মহামারির তীব্রতার সময় জালিয়াতির মাধ্যমে পেচেক প্রোটেকশন প্রোগ্রাম (পিপিপি) থেকে ১.৭ মিলিয়ন ডলার ঋণ নিয়েছিলেন।
পিপিপি প্রোগ্রামটি মহামারির সময়ে ছোট ব্যবসা ও তাদের কর্মীদের বেতন অব্যাহত রাখার লক্ষ্যে পরিচালিত একটি গুরুত্বপূর্ণ সরকারি উদ্যোগ ছিল। তবে তদন্তে উঠে আসে, ড. এবুরুচে তার স্টার্টআপ প্রতিষ্ঠান ‘রেনোভিস হেলথকেয়ার’-এর নামে ঋণ পাওয়ার জন্য ভুয়া তথ্য উপস্থাপন করেন।
ফেডারেল প্রসিকিউটররা জানিয়েছেন, তিনি তার প্রতিষ্ঠানের কর্মীর সংখ্যা ও মাসিক বেতন উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেখান এবং তা প্রমাণ করতে জাল কর নথি জমা দেন। অথচ ২০১৯ সালে তিনি ব্যবসায়িক উদ্যোগের জন্য ঋণ পেতে ব্যর্থ হয়েছিলেন।
মার্কিন বিচার বিভাগের পক্ষ থেকে জানানো হয়, জালিয়াতির মাধ্যমে নেওয়া ওই ঋণের একটি বড় অংশ তদন্ত চলাকালেই জব্দ করা হয়। সহকারী মার্কিন অ্যাটর্নি কার্ল ডি. গিলমার-হিল মামলাটি পরিচালনা করেন এবং তদন্তে সহায়তা করে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (FBI), ট্রেজারি বিভাগের ইন্সপেক্টর জেনারেল ও ক্ষুদ্র ব্যবসা প্রশাসন (SBA)।
ডেট্রয়েটের অন্তর্বর্তীকালীন মার্কিন অ্যাটর্নি জেরোম এফ. গর্গন এক বিবৃতিতে বলেন, “যখন একজন লাইসেন্সপ্রাপ্ত পেশাদার সততার পরিবর্তে জালিয়াতিকে বেছে নেয়, তখন তা শুধু অর্থনৈতিক ক্ষতিই নয়, বরং নৈতিক ক্ষতিও সৃষ্টি করে। ড. এবুরুচে এমন এক সময় সরকারি অর্থ আত্মসাৎ করেছেন, যখন প্রকৃত ব্যবসাগুলি টিকে থাকার জন্য সংগ্রাম করছিল।”
মামলার শুনানির পর বিচারকের রায়ের দিন নির্ধারণ করা হবে, যেখানে ড. এবুরুচের কারাদণ্ডের মেয়াদও ঘোষিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক