আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

সিটি ম্যানেজারের স্থগিতাদেশ ঘিরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে মামলা

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৫ ০১:৪২:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৫ ০১:৪২:৫১ পূর্বাহ্ন
সিটি ম্যানেজারের স্থগিতাদেশ ঘিরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে মামলা
হ্যামট্রাম্যাক,  ৩ জুন : হ্যামট্রাম্যাক সিটি ম্যানেজার ম্যাক্স গারবারিনো ও পুলিশ অফিসার ডেভিড অ্যাডামজিকের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার অভিযোগ এনে সিটি মেয়র, পুলিশ প্রধান এবং সিটি কাউন্সিলের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।  মামলায় দাবি করা হয়েছে, তারা দুর্নীতি ফাঁস করার কারণে এবং বর্ণগত পক্ষপাতের শিকার হয়ে আরব আমেরিকান আসামীদের দ্বারা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। এছাড়াও  তাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।
সোমবার ওয়েইন কাউন্টি সার্কিট কোর্টে দায়ের করা এই মামলায় হ্যামট্রাম্যাক শহরের মেয়র আমের গালিব, পুলিশ প্রধান জামিয়েল আলতাহেরি এবং সিটি কাউন্সিল সদস্য আবু মুসা, খলিল রেফাই, মোহাম্মদ হাসান, মুহিত মাহমুদ, মোহাম্মদ আলসোমিরি ও মুহতাসিন সাদমানের নাম উল্লেখ করা হয়েছে।
বাদীর আইনজীবী জোনাথন আর. মার্কো ও রেনো আর. আরাবোর বিবৃতি অনুযায়ী, ৭২ পৃষ্ঠার মামলাটিতে হ্যামট্রাম্যাক শহরে গভীর দুর্নীতি উদ্ঘাটিত হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট কাউন্সিল সদস্যরা স্পষ্টভাবে প্রতিশোধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং মিশিগানের হুইসেলব্লোয়ার সুরক্ষা আইন, উন্মুক্ত সভা আইন ও জননীতি লঙ্ঘনের মাধ্যমে জনগণের অধিকার হরণ করেছেন। সিটি কাউন্সিল ৫-০ ভোটে গারবারিনোর স্থগিতাদেশের ছয় দিন পর এই মামলাটি দায়ের করা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ