আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে এর নর্থওয়েস্ট রিজিওনাল কমিটি গঠন

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৫ ০২:১৬:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৫ ০২:১৬:১৫ পূর্বাহ্ন
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে এর নর্থওয়েস্ট রিজিওনাল কমিটি গঠন
রচডেল, ৩ জুন : গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে প্রতিষ্ঠার পর থেকে ঐক্যের বন্ধনে মানবতার কল্যাণে এবং বৃটেনের  কমিউনিটির উন্নয়নে ও গ্রেটার  সিলেট বাসীর দাবী দাওয়া আদায়ের আন্দোলনে নিষ্টা ও নিরলসভাবে কাজ করে চলছে। এই ধারাবাহিকতায় রচডেল এর কমিউনিটি সেন্টারে ১ লা জুন রোববার  ১২ ঘটিকায় সংগঠন এর নর্থওয়েস্ট রিজিওনাল কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভার আয়োজন করা হয়েছে। 
প্রবীন কমিউনিটি  লিডার আলহাজ্ব সুরাবুর রহমান এর  সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা সৈয়দ মুজিবুর রহমান মুজিব এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভায় কাউন্সিলার মন্তাজ আলী আজাদ, আলী আহমদ, গনি চৌধুরী, ফারুক আলী, নাজমুল ইসলাম,  মীর গোলাম মোস্তফা, রুহুল আমিন রুহেল,সোহেল মিয়া  ও সৈয়দ ছাদেক আহমদ সহ নর্থওয়েস্ট এর বিভিন্ন শহর থেকে আগত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় সর্বসম্মতিক্রমে নাজমুল ইসলাম কে চেয়ারপার্সন, মীর গোলাম মোস্তফাকে জেনারেল সেক্রেটারী ও সোহেল মিয়াকে ট্রেজারার করে ৫১ সদসকমিটি ঘোষনা করা হয়েছে।
সভা চলাকালে টেলিকনফারেন্সে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক  মোহাম্মদ মকিস মনসুর সংযুক্ত থেকে নতুন কমিটিকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সংগঠনের আগামী দিনের অগ্রযাত্রায় সবার সহযোগিতা কামনা করেছেন। 
সভায় প্রবাসীদের সহায় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সংগঠনের নেতৃবৃন্দ। বিশেষ করে, প্রবাসী অধ্যুষিত এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া ডাকাতি ও বিভিন্ন হয়রানি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা আরও জোরদার করার দাবি জানানো হয়।
ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করার দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, যুক্তরাজ্য থেকে সিলেটে বিমানের পাশাপাশি অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইট চালু করতে হবে। একই সঙ্গে, বিমানের ভাড়া কমানো এবং যাত্রীসেবা উন্নত করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
সিলেটকে পৃথক প্রদেশ করার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে নেতারা বলেন, ১৮৭৫ সালে ব্রিটিশ সরকার বেঙ্গল প্রদেশ থেকে জোরপূর্বক সিলেটকে আসামের সঙ্গে যুক্ত করে। পরে ১৯৪৭ সালে গণভোটের মাধ্যমে সিলেট আবার পূর্ব বাংলার সঙ্গে যুক্ত হলেও, শিক্ষা, প্রশাসন ও অন্যান্য ক্ষেত্রে সিলেটের প্রতি বৈষম্য বজায় থাকে। তারা আরও বলেন, সিলেট অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও দীর্ঘদিন ধরে উন্নয়ন ও প্রশাসনিক সুবিধা থেকে বঞ্চিত। প্রাকৃতিক সম্পদ, পর্যটন ও রেমিট্যান্সে শীর্ষে থাকা সিলেটবাসীর ন্যায্য অধিকার নিশ্চিত করতে সিলেটকে একটি স্বতন্ত্র প্রদেশ হিসেবে ঘোষণা করা উচিত।
হাইকমিশনের কনস্যুলার সার্ভিসের মানোন্নয়নের দাবি জানিয়ে বলা হয়, কনস্যুলার সার্ভিস বেজমেন্টে থাকায় প্রবীণ ও প্রতিবন্ধী প্রবাসীদের জন্য সেবা গ্রহণ করা কষ্টকর। তাই এটি উপরের কোনো ফ্লোরে স্থানান্তর করার আহ্বান জানানো হয়। এছাড়া, হাইকমিশনের মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স